আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘পুরুষদের অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা’, নবান্নে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

Published on: June 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ জুনঃ অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই করতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক ভুয়ো অ্যাকাউন্টের সন্ধান পাওয়ার দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা বিষয়টির তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, এখনও পর্যন্ত মোট ২২টি ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত হয়েছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পুরুষদের নামে বা তাদের নিয়ন্ত্রণাধীন অ্যাকাউন্টে জমা পড়ছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, একটি অ্যাকাউন্ট রাকিবুল নামে এক ব্যক্তির, ১৫টি অ্যাকাউন্ট মুস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী তুহিনার সঙ্গে যুক্ত এবং বাকি ৬টি অ্যাকাউন্ট তারিকুল রহমানের নামে বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ন্ত্রণে রয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, “যাঁরা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাঁরাও ভুয়ো উপায়ে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। কাউকে ছাড়া হবে না। সিট গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিন তিনি অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তোলেন। বিরোধীদের একাংশের বিরুদ্ধে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রকল্পের আবেদনপত্র নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। তাঁর দাবি, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রকল্পে অংশ নিচ্ছেন এবং সোমবার থেকেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যেই বিপুল সংখ্যক আবেদন জমা পড়বে বলে প্রশাসনের আশা। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত অনিয়মের তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর প্রশাসন ও সাধারণ মানুষের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment