আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তিন সন্তান নেওয়ার পরামর্শ, ফের বিতর্কে মোহন ভাগবত

Published on: February 18, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ ফেব্রুয়ারিঃ ফের হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন মোহন ভাগবত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধানের বক্তব্য, বর্তমানে হিন্দু সমাজ তৎক্ষণাৎ কোনও বিপদের মুখে না থাকলেও সতর্ক থাকা জরুরি। সেই প্রেক্ষিতেই হিন্দু দম্পতিদের কমপক্ষে তিনটি সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অতীতেও একই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সঙ্ঘপ্রধান।

মঙ্গলবার এক সম্প্রীতি সভায় বক্তব্য রাখতে গিয়ে ভাগবত হিন্দু জনসংখ্যা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, “হিন্দুদের ঐক্যবদ্ধ ও ক্ষমতায়নের প্রয়োজন রয়েছে। আমরা এখন বিপদের মধ্যে নেই, তবে সতর্ক থাকা দরকার।” তিনি আরও বলেন, প্রলোভন বা বলপ্রয়োগের মাধ্যমে ধর্মান্তর বন্ধ হওয়া উচিত। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের সমাজে ফিরিয়ে আনার উদ্যোগ এবং তাঁদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এদিন অনুপ্রবেশ নিয়েও সরব হন সঙ্ঘপ্রধান। তাঁর বক্তব্য, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে নির্বাসিত করা উচিত এবং তাঁদের চাকরি দেওয়া উচিত নয়। এরপরই তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে তিনটির কম সন্তান হলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যায় এবং দীর্ঘমেয়াদে কোনও পরিবার বা সম্প্রদায় সংকুচিত হতে পারে।

এর আগেও ভাগবত জনসংখ্যা নীতি নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেছিলেন, গড় হিসেবে ২.১ সন্তান নীতি কার্যকর হলেও বাস্তবে দুইয়ের পর তিন সন্তানই প্রয়োজন হয়। তাঁর মতে, জনসংখ্যা বৃদ্ধির হার ২.১-এর নিচে নেমে গেলে ভাষা ও সংস্কৃতি বিলুপ্ত হওয়ার আশঙ্কা থাকে।

সঙ্ঘপ্রধানের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি তাঁর বক্তব্যের সমালোচনা করেছে, অন্যদিকে সমর্থকদের দাবি, এটি সামাজিক সচেতনতার বার্তা। তবে বিষয়টি ঘিরে দেশজুড়ে আলোচনা তুঙ্গে উঠেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

সব দাবি মেনে নিল কেন্দ্র সরকার,লিখিত আশ্বাস পেয়ে যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ’দের

ধর্মতলার বিক্ষোভে ‘গুন্ডাদমন’ আইনের হুঁশিয়ারি,চিহ্নিত ৭০ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা সরকারের

কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, IPS অফিসারকে সাসপেন্ড করলেন শুভেন্দু

কলকাতায় মিছিল ঘিরে তৃণমূল-পুলিশ সংঘাত,কুনাল ঘোষ সহ আটক একাধিক নেতা-কর্মী

NEET বিতর্কে ইস্তফা ধর্মেন্দ্রর,‘গণতন্ত্রের জয়’ বললেন সোনম ওয়াংচুক, এবার শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবি

NEET আন্দোলনের বড় জয়! ধর্মেন্দ্রর ইস্তফার খবরে যন্তর মন্তরে উচ্ছ্বাস, ‘আমরা করে দেখিয়েছি’ দাবি অভিজিৎ দিপকের

Leave a Comment