দিনহাটা, ৩ জানুয়ারিঃ বুড়িরহাটে অনুষ্ঠিত স্বাস্থ্য মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিনি এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন।
এদিন সকালে বুড়িরহাট চৌপথি থেকে একটি শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা টি বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়, যেখানে মূল উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের দিনহাটা দুই নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য, সহ-সভাপতি আব্দুল সাত্তার, বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই স্বাস্থ্য মেলায় সাধারণ মানুষ বিনামূল্যে বিভিন্ন রকমের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করান। পাশাপাশি, প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।





