আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দার্জিলিং-এ নির্বাচনের আগে শক্ত লড়াইয়ের বার্তা, জয়ের ব্যাপারে আশাবাদী জেলা কংগ্রেস

Published on: March 30, 2026
---Advertisement---

দার্জিলিং, ৩০ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দার্জিলিং জেলার পাঁচটি আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,নির্বাচন কমিটির অনুমোদন সাপেক্ষেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার সকালে দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয় ‘বিধান ভবন’-এ এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব এবং মনোনীত প্রার্থীরা।

জেলা কংগ্রেস সভাপতি সুবিন ভৌমিক জানান, আসন্ন নির্বাচনে কংগ্রেস শক্ত অবস্থান নিয়ে লড়াইয়ে নামছে। তিনি বলেন, “মানুষের আস্থা ও সমর্থন নিয়েই আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। প্রতিটি আসনেই জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।”

এদিনের বৈঠকে প্রার্থীদের রাজনৈতিক অভিজ্ঞতা, নির্বাচনী ইস্যু এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের নেতারা।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যেই তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা ও প্রচারে জোর দিচ্ছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ দার্জিলিং জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment