আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“বুধের শুভ দৃষ্টি! অবিশ্বাস্য অর্থলাভের যোগ এই ৫ রাশির”

Published on: January 28, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ জানুয়ারিঃ তুলা রাশিঃ প্রেমের ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না। সিদ্ধান্ত নেওয়ার সময়টা পিছিয়ে দিন।শ্রমিকদের সঙ্গে বাজে ব্যবহার করবেন না। বিবাহিতদের আজকের দিনটা খুব ভাল কাটবে। অর্থহানির কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। যানবাহন কেনার জন্য দিনটা বেশ শুভ। কাউকে সাহায্য করতে যাবেন না।

সম্পদঃ বেশ দামি জিনিস কেনায় অর্থহানি হতে পারে। পরিবারঃ প্রেমের দিকে যে কোনও সিদ্ধান্ত নেওয়ায় ভুল হতে পারে। সম্পর্কঃ আপনার সঙ্গে এমন কারও বিবাদ বাধবে, যা আপনি ভাবতে পারেন না। পেশাঃ চাকরির স্থান যেমন ছিল তেমনই থাকবে। শুভ সংখ্যাঃ ৩৭। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।

মীন রাশিঃ কোনও ভাবেই অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করতে যাবেন না। মহা বিপদে পড়তে পারেন।কোনও প্রকার ঝুঁকিপূর্ণ কাজ যদি সামনে আসে, তা হলে তা গ্রহণ করুন। সাফল্য মিলতে পারে। গোপন পরিকল্পনা কারও সঙ্গে ভাগ করে নেবেন না। দৈনিক যে খাদ্যের অভ্যাস তার দিকে বিশেষ নজর দিতে হবে। সব দিকে মন শান্ত রাখাটা জরুরি। দিনের শেষে অবসাদ আসতে পারে।

সম্পদঃ কাউকে টাকা ধার দেবেন না। পরিবারঃ পারিবারিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সম্পর্কঃ কোনও সম্পর্কেই বিশেষ কোনও বাধা নেই। পেশাঃ কর্মস্থানে সব দিক ভালই চলবে। শুভ সংখ্যাঃ ৬৮। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

ধনু রাশিঃ বাড়িতে অতিথি আসলে তাঁদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। বিবাদের প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে।নিজের দোষে কর্মক্ষেত্রে সম্মানহানি হতে পারে। শরীরের যত্ন নিতে হবে। আয় খুব ভাল হবে, ব্যয় ততটা হবে না। কোনও বিয়ের নিমন্ত্রণ আসতে পারে। মায়ের ব্যবহারে মনঃকষ্ট বাড়তে পারে। পরিবারের এক জনের মন পাবেন তো অন্য জন অসন্তোষ দেখাবে।

সম্পদঃ বেশ ভালই সঞ্চয়ের আশা রাখতে পারেন। পরিবারঃ পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। সম্পর্কঃ মাতৃস্থানীয়া কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে। পেশাঃ কাজের তুলনায় আয় বেশি হবে। শুভ সংখ্যাঃ ৬৫। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

কুম্ভ রাশিঃ জীবনে পারিবারিক সুখের ছোঁয়া থাকবে প্রবল। খুব বুঝেশুনে কাজ করতে হবে।বাড়তি কোনও কাজ করতে গেলে বদনাম হতে পারে। সাফল্যে অতিরিক্ত আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তবে খুব বেশি আবেগ দেখালে চলবে না। রাস্তায় অসতর্ক ভাব থাকলে ক্ষতি হতে পারে। ভ্রমণে গিয়ে কিছু আকস্মিক প্রাপ্তি হতে পারে। অর্থের দিকে সামান্য ঝুঁকি থাকতে পারে।

সম্পদঃ আর্থিক দিকে সামান্য চিন্তা থাকবে। পরিবারঃ পরিবারের সঙ্গে ভ্রমণে আনন্দ। সম্পর্কঃ সম্পর্কে মধুর ছোঁয়া থাকবে। পেশাঃ কর্মক্ষেত্রে বেশ ভালই কাটবে। শুভ সংখ্যাঃ ৩৭। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

সিংহ রাশিঃ পারিবারিক সম্পর্কে টানাপড়েন দেখা দিলেও, দিনের শেষে সব ঠিক হয়ে যাবে। কোনও সুখবর পাওয়ার আশা রাখতে পারেন।দাম্পত্যে কোনও সমস্যা থাকলেও সেটা মিটে যাওয়ার আশা রাখতে পারেন। অপ্রত্যাশিত অর্থলাভের যোগ দেখা যাচ্ছে। বাড়িতে ধার্মিক কাজের জন্য শান্তি পাবেন। ভাই-বোনদের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে।

সম্পদঃ কারও অর্থের দায়িত্ব নিতে হতে পারে। পরিবারঃ পরিবারে কোনও ঝঞ্ঝাট সৃষ্টি হলে বুদ্ধি দিয়ে কাটিয়ে ফেলুন। সম্পর্কঃ দাম্পত্য সম্পর্কের উন্নতি দেখা যাচ্ছে। পেশাঃ কর্মস্থানে কোনও বিশেষ লাভ দেখা যাচ্ছে। শুভ সংখ্যাঃ ৮৯। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।

মিথুন রাশিঃ আপনার পরিস্থিতি কেউ বুঝতে চাইবেন না, আর বোঝাতেও পারবেন না। অভিজ্ঞতা থাকলেও, কাজে অবনতি দেখা যাবে।কারও কাছ থেকে কোনও দামি উপহার পেতে পারেন। কোনও বিষয়ে উচ্চাশা থাকলে তা সফল হতে পারে। ব্যবসায় বেশ লাভ দেখা যাবে। বিবাহিত জীবন সুখের হবে। স্ত্রীর কথায় আনন্দ পাবেন।

সম্পদঃ দামি জিনিস পেতে পারেন। পরিবারঃ পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। সম্পর্কঃ স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকবে। পেশাঃ পেশায় অগ্রগতির পথে বাধার সম্মুখীন হতে পারেন। শুভ সংখ্যাঃ ২৯। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

মেষ রাশিঃ মানসিক দিক থেকে একটু বিপর্যস্ত থাকতে পারেন। পরিবর্তনশীল কাজের সুযোগ আসতে পারে।বাড়ির কোনও জিনিস কারও সঙ্গে ভাগ করে নিতে হতে পারে। ভ্রমণের সুযোগ আসলেও তা হাতছাড়া হয়ে যেতে পারে। অতিরিক্ত কাজের জন্য শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে, স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। অনাবশ্যক উদ্বেগ থেকে নিজেকে সরিয়ে রাখুন, ক্ষতির আশঙ্কা রয়েছে।

সম্পদঃ সম্পদ নিয়ে বিশেষ কোনও চিন্তা থাকবে না। পরিবারঃ পারিবারিক দ্বন্দ্ব মিটে যেতে পারে। সম্পর্কঃ সম্পর্কে বাড়তি সতর্কতা প্রয়োজন। পেশাঃ নতুন কাজের সন্ধান পেতে পারেন। শুভ সংখ্যাঃ ৯৮। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।

বৃশ্চিক রাশিঃ গুরুজনদের সুপরামর্শে বিশেষ কোনও কাজে সফলতা মিলবে। দীর্ঘ দিনের পাওনা আদায় হতে পারে।সন্তানদের লেখাপড়ার জন্য বাইরে যেতে হতে পারে। কর্ম নিয়ে যদি কোনও নতুন পরিকল্পনা থাকে, তা হলে সেটা সেরে ফেলুন। বাড়ির ছোটরা খুব আবদার করতে পারে। জমি সংক্রান্ত বিষয়ে ঝঞ্ঝাট হতে পারে, উচ্চপদস্থ কারও পরামর্শ নিন।

সম্পদঃ পাওনা আদায় হতে পারে, ফলে আর্থিক দিকটা ভাল।পরিবারঃ পারিবারিক দিকে বেশ আনন্দ থাকবে। সম্পর্কঃ দিনটি ভাইয়ের সঙ্গে আনন্দ করে কাটবে। পেশাঃ পেশা নিয়ে তেমন কোনও সমস্যা নেই। শুভ সংখ্যাঃ ৩৮। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।

বৃষ রাশিঃ রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। নইলে কোনও ভুল কাজ হয়ে যেতে পারে।অস্থিরতা বৃদ্ধি পেলেও, মনকে শান্ত রাখতে হবে। উপার্জনের দিকটা মোটামুটি থাকবে। প্রেমে সফলতা থাকলেও, কোনও কারণে দুঃখও পাবেন। কর্মক্ষেত্রে সকলের সাহায্য পাবেন। ধর্ম সংক্রান্ত বিষয়ে শান্তির উদয়। বিশ্রাম নেওয়া জরুরি।

সম্পদঃ আর্থিক উন্নতি বেশ ভালই থাকবে। পরিবারঃ পরিবারের কোনও পরিকল্পনা সফল হবে।সম্পর্কঃ প্রেমের সম্পর্ক মিশ্র। পেশাঃ কাজে খুব সতর্ক থাকতে হবে। শুভ সংখ্যাঃ ৩৮। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।

কর্কট রাশিঃ বন্ধুর সাহায্যে কোনও গুরুতর সমস্যা থেকে মুক্তি পাবেন। কাজের চাপে মানসিক চাপ বৃদ্ধি পাবে, মাথার যন্ত্রণাও হতে পারে।মানসিক চাপ কমাতে নীরব থাকুন। বেশি আত্মবিশ্বাসী না হওয়াই ভাল। পারিবারিক শান্তি বজায় থাকবে। সন্তানদের নিয়ে কোনও বিশেষ চিন্তা না থাকলেও, তাদের লেখাপড়ার জন্য খরচ বাড়তে পারে। সামাজিক কাজে সন্তুষ্টি মিলতে পারে।

সম্পদঃ সম্পদের বিষয়ে কারও সঙ্গে আলোচনা হতে পারে। পরিবারঃ পারিবারিক শান্তি বিঘ্নিত হবে না। সম্পর্কঃ সঙ্গীর সঙ্গে মতবিরোধের আশঙ্কা। পেশাঃ কর্মস্থানে চাপ বৃদ্ধি পাবে। শুভ সংখ্যাঃ ৩৬। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পীত মুক্ত। শুভ রঙঃ সাদা।

কন্যা রাশিঃ কোনও বিষয়ে এতটাই আতঙ্কিত থাকবেন যে কিছুই ভাল লাগবে না। প্রাপ্য আদায় করতে বেশ বেগ পেতে হবে।কোথাও ভ্রমণে বাধা সৃষ্টি হতে পারে, যার ফলে অবসাদ আসতে পারে। কোনও শুভ কাজে অনুদান দিতে হতে পারে। শরীর একটু দুর্বল থাকলেও তা সারিয়ে তোলার চেষ্টা করতে হবে। চাকরির জায়গায় কাজ বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।

সম্পদঃ অর্থ আসবে, তবে খুব ঝঞ্ঝাট সৃষ্টি হতে পারে। পরিবারঃ সন্তানের জন্য মনঃকষ্ট বৃদ্ধি পাবে। সম্পর্কঃ বন্ধুত্বে নতুন মোড় ঘুরতে পারে। পেশাঃ চাকরির স্থানে কাজ বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যাঃ ৩৯। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

মকর রাশিঃ ঈশ্বরে ভক্তি বৃদ্ধি পেতে পারে। মানসিক দিকটা খুব ফুরফুরে থাকবে।সব কাজেই ভাল মন বসবে। প্রতিবেশীরা আপনাকে নিয়ে সমালোচনা করতে পারেন। বাড়িতে বৈদ্যুতিন জিনিস খারাপ হতে পারে। সবাই আপনার সঙ্গ আশা করবেন। এমন কিছু কাজ করবেন যা রাজনৈতিক ভাবে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আয় বেশ ভালই থাকবে এবং সঞ্চয়ের প্রতি মনোভাব বৃদ্ধি পাবে।

সম্পদঃ সঞ্চয় হবে চোখে পড়ার মতো। পরিবারঃ মা-বাবার সঙ্গে বচসা হতে পারে। সম্পর্কঃ যে কোনও সম্পর্কেই ভাল থাকবেন। পেশাঃ কর্মে বেশ ভালই মন বসবে। শুভ সংখ্যাঃ ৫৪। শুভ দিকঃ উত্তর-পশ্চিম। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment