কোচবিহার, ১১ ফেব্রুয়ারি : কোচবিহার শহরের আরও উন্নয়নের দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিতদের ভৌমিক ও কোচবিহার পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহা।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসে আগেই ঘোষনা করেছেন এই জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব তার। আর সেই পথ ধরেই তার কাছে তুলে দেওয়া হল কোচবিহার পৌরসভা এলাকার কিছু উন্নয়নের দাবি সহ স্মারকপত্র।
অস্থায়ী কর্মচারীদের পৌরসভার সরাসরি তত্ত্বাবধানে নিয়ে আসা,পুকুর, বাজার, নর্দমা ,আলো সহ রাজনগর কোচবিহারের সার্বিক উন্নয়ন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন আমাদের পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক দিলীপ সাহা।
ইতিমধ্যেই বেশ কিছু জনকল্যাণ মুখী কর্মসূচি নেওয়া হয়েছে পৌরসভার উদ্যোগে।প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে পৌরসভার।শহর পরিচ্ছন্নতার কাজ চলছে রাতেও। সন্ধ্যা থেকে সান্ধ্য কালীন পরিষেবা শুরু করেছেন পৌরকর্মীরা।





