আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসডিও-র উপস্থিতিতে কোচবিহার পুরসভায় বৈঠক, ‘নির্বাচিত প্রতিনিধিদের না জানিয়ে বৈঠক বাঞ্ছনীয় নয়’, সরব কোচবিহার পুরসভার চেয়ারম্যান

Published on: May 20, 2026
---Advertisement---

কোচবিহার, ২০ মেঃ কোচবিহার পৌরসভায় সদর মহকুমা শাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের না জানিয়েই এই বৈঠক করা হয়েছে। আর সেই ঘটনাকেই কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।

জানা গিয়েছে, মঙ্গলবার সদর মহকুমা শাসকের উপস্থিতিতে পৌরসভার আধিকারিক ও কর্মীদের নিয়ে একটি বৈঠক হয়। তবে সেখানে পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের অনেকেই উপস্থিত ছিলেন না। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক ভূমিকা নিয়ে।

বুধবার এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোচবিহার পুরসভা-র চেয়ারম্যান জানান, “এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। পৌরসভার সকলেই নির্বাচিত প্রতিনিধি, এখানে কেউ মনোনীত নন। এখনও আমাদের এক বছরের মেয়াদ রয়েছে।”

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, দিনহাটা ও তুফানগঞ্জ পৌরসভায় সদর মহকুমা শাসক চেয়ারম্যানদের উপস্থিতিতেই বৈঠক করেছেন। কিন্তু কোচবিহার পৌরসভায় সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি কেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment