আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘সরাসরি শঙ্কর’ কর্মসূচিতে মানুষের ঢল,জমি সংক্রান্ত অভিযোগেই সবচেয়ে বেশি জোর

Published on: June 14, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৪ জুনঃ সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগকে সামনে রেখে ফের আয়োজিত হল ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচি। শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ-এর উদ্যোগে শহরের ওয়াইএমএ মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

শিলিগুড়ি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এদিন নিজেদের নানা সমস্যা ও অভিযোগ মন্ত্রীর সামনে তুলে ধরেন। অভিযোগকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন মন্ত্রী এবং সংশ্লিষ্ট বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে জমি সংক্রান্ত সমস্যা, প্রশাসনিক জটিলতা, পরিষেবা সংক্রান্ত অসুবিধা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ বিশেষভাবে উঠে আসে। এর মধ্যে জমি সংক্রান্ত সমস্যার সংখ্যাই ছিল সবচেয়ে বেশি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী প্রথম ৫০ জন নিবন্ধিত ব্যক্তিকে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয়। প্রত্যেকের বক্তব্য শুনে সংশ্লিষ্ট বিষয়গুলির নথিপত্রও খতিয়ে দেখেন মন্ত্রী।

এদিন বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর ঘোষ বলেন, সাধারণ মানুষের সমস্যার সমাধান করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রশাসনের বিভিন্ন স্তরে যদি কোথাও দুর্নীতি, তোলাবাজি বা অনিয়মের ঘটনা ঘটে, তাহলে মানুষ যেন নির্দ্বিধায় সেই তথ্য তাঁর কাছে পৌঁছে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং কোনও অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা এবং তাঁদের সমস্যার বাস্তব চিত্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই নিয়মিতভাবে ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। কর্মসূচি শেষে উপস্থিত বহু মানুষ এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁদের বক্তব্য সরাসরি মন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment