আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ওকরাবাড়ির মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ১৫ লক্ষ টাকা

Published on: May 13, 2026
---Advertisement---

দিনহাটা, ১৩ মেঃ দিনহাটার ওকরাবাড়ি এলাকায় একটি মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে হঠাৎ দোকানের পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন দোকানের সামনের অংশে ছড়িয়ে পড়ে। দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। আগুনের তীব্রতায় পাশের তিন থেকে চারটি দোকানও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের মিষ্টি তৈরির সরঞ্জাম, ফ্রিজ, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে।

দোকানের মালিক জানান, রাতে দোকান বন্ধ করার সময় সব স্বাভাবিক ছিল। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment