আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে চিতাবাঘের চামড়া সহ গ্রেপ্তার এক ব্যক্তি, বনদপ্তরের বড়সড় সাফল্য

Published on: April 5, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বনদপ্তর। শনিবার গভীর রাতে শিলিগুড়ির মাটিগাড়া মোড় সংলগ্ন এলাকায়, এশিয়ান হাইওয়ে–১০-এ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে পূর্ণাঙ্গ চিতাবাঘের চামড়া-সহ গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং ওয়াইল্ডলাইফ ডিভিশনের শুকনা রেঞ্জের রেঞ্জ অফিসার দীপক রসাইলির নেতৃত্বে রাত প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ এই বিশেষ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণী পাচার চক্রের গতিবিধির উপর নজর রাখছিল বনকর্তারা। অবশেষে গোপন সূত্রে নির্দিষ্ট তথ্য পেয়ে ফাঁদ পাতে বনদপ্তর।

অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তখনই তার কাছ থেকে উদ্ধার হয় একটি পূর্ণাঙ্গ চিতাবাঘের চামড়া। ধৃত ব্যক্তি শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে তাঁর নাম পরিচয় এখনও বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।

প্রাথমিক তদন্তে বনদপ্তরের অনুমান, উদ্ধার হওয়া চামড়াটি নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় কোনও বড় পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার ধৃতকে কার্শিয়াং আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনার পর আবারও সামনে এল বন্যপ্রাণী পাচারের ভয়াবহ চিত্র। বনদপ্তর জানিয়েছে, এই ধরনের অপরাধ রুখতে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে। এলাকাজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment