আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

টিকিট না পেয়ে কংগ্রেসে মনোনয়ন, মনিরুলকে বহিষ্কারের হুঁশিয়ারি মমতার

Published on: April 5, 2026
---Advertisement---

ফরাক্কা, ৫ এপ্রিলঃ ফরাক্কা বিধানসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচন ঘিরে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক টানাপোড়েন। দলীয় টিকিট না পেয়ে বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেওয়ায় কড়া প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সামশেরগঞ্জে দলীয় সভা থেকে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফরাক্কার বিধায়ককে বলছি, মনোনয়ন প্রত্যাহার করে নিন। না হলে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমানকে বলব তাঁকে দল থেকে বহিষ্কার করতে।”

এই মন্তব্যের পরই পাল্টা অবস্থান স্পষ্ট করে দেন মনিরুল ইসলাম। তিনি জানান, কোনও হুমকির কাছে মাথা নোয়াবেন না। তাঁর কথায়, “আমি প্রতিদ্বন্দ্বিতা করবই। প্রয়োজনে দলে থাকা শেষ পদটুকুও ছেড়ে দেব। আমি কোনও অন্যায় করিনি, তাহলে কেন টিকিট দেওয়া হল না?” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, তিনি মনোনয়ন প্রত্যাহার করছেন না।

উল্লেখ্য, শনিবার জঙ্গিপুর মহকুমা শাসক দপ্তরে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেন মনিরুল ইসলাম। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মাহাতাব শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় বিকল্প হিসেবে তাঁকে দাঁড় করানো হয়েছে। যদিও আগে তিনি জানিয়েছিলেন, কংগ্রেস প্রার্থীর নাম তালিকায় ফিরলে তিনি নির্দল প্রার্থী হিসেবেও লড়তে পারেন।

অন্যদিকে, কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তাদের প্রার্থী মাহাতাব শেখই। ফলে ফরাক্কায় একাধিক প্রার্থী ঘিরে জটিল সমীকরণ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতে ভোট কাটাকাটির সম্ভাবনা প্রবল। মুর্শিদাবাদে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। তার আগে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment