আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লোকসভায় ধাক্কা, মহিলা সংরক্ষণ বিল পাসে ব্যর্থ কেন্দ্র বিজেপিকে তোপ মমতার

Published on: April 18, 2026
---Advertisement---

উলুবেড়িয়া, ১৮ এপ্রিলঃ লোকসভায় প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় মহিলা সংরক্ষণ বিল পাস করাতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধী দলগুলির একজোট অবস্থানের ফলে বিলটি দুই-তৃতীয়াংশ সমর্থন পায়নি। এরপরই কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উলুবেড়িয়ার নির্বাচনী সভা থেকে তিনি কটাক্ষ করে বলেন, “কাল থেকে বিজেপির পতন শুরু হয়েছে। আমরা আগেই বলেছিলাম, সেই পতন এখন স্পষ্ট।” বাংলায় বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে তিনি আরও বলেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, কিন্তু ভোটে তার জবাব দেবে জনগণ।

মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে তৃণমূল নেত্রীর দাবি, এই বিলের আড়ালে কেন্দ্র দেশকে বিভক্ত করার চেষ্টা করছিল। তাঁর কথায়, “৫৪৩ আসন বাড়িয়ে ৮৫০ করতে চেয়েছিল, যা দেশের কাঠামো বদলে দিতে পারত।” একইসঙ্গে তিনি জানান, বাংলার নির্বাচন থাকা সত্ত্বেও তৃণমূলের সাংসদরা সংসদে উপস্থিত থেকে এই বিলের বিরোধিতা করেছেন।

বিরোধী শিবিরের অন্যান্য নেতারাও এই ইস্যুতে সরব হয়েছেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নামে পরিচিত এই বিলের লক্ষ্য ছিল লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ। তবে ভোটাভুটিতে পক্ষে ২৯৮টি ভোট পড়লেও বিপক্ষে যায় ২৩০টি, ফলে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন মেলেনি।

এই ঘটনার পর কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ইস্যু আরও বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলায় মহিলাকে মারধর, গ্রেপ্তার বিজেপি নেতা

গঙ্গা ভাঙন ইস্যুতে কেন্দ্রকে তোপ অভিষেকের, ফরাক্কা-সামশেরগঞ্জে রোড শো, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা তৃণমূলের

ভোটের দিন অশান্তি বরদাস্ত নয়, গাফিলতি হলেই সাসপেনশন, কড়া বার্তা মুখ্য নির্বাচন আধিকারিকের

‘অন্নপূর্ণা যোজনা’র নামে ফর্ম বিতরণ, মানিকচকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগে সরব সিপিএম প্রার্থী

ভোটের মুখে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর তল্লাশি, কমিশনে তৃণমূলের অভিযোগ

প্রথম দফার ভোটে চমক: ১৪ প্রার্থী নিরক্ষর, ২৯ জন শুধু স্বাক্ষরজ্ঞান, শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন

Leave a Comment