কলকাতা, ৪মেঃ ভোটগণনার শুরু থেকেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। কলকাতার ভবানীপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী । অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা সুবেন্দু অধিকারী ।
প্রথম দফার গণনা থেকেই এই দুই হাই-প্রোফাইল কেন্দ্রের ফলাফলের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। ভবানীপুর দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, ফলে সেখানে মমতার এগিয়ে থাকা প্রত্যাশিত বলেই মনে করছেন অনেকেই।
অন্যদিকে নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে শুরু থেকেই। প্রতিটি রাউন্ডের গণনা ঘিরে বাড়ছে উত্তেজনা। শেষ পর্যন্ত কোন দিকে ফলাফল গড়ায়, তা জানার অপেক্ষায় গোটা রাজ্যবাসী।





