আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গণনার আগের রবিবার সন্ধ্যায় মমতার কৌশল বৈঠক, এজেন্টদের কড়া নির্দেশ, শেষ রাউন্ড না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না

Published on: May 3, 2026
---Advertisement---

কলকাতা, ৩ মেঃ ভোটগণনার ঠিক আগের সন্ধ্যায় শেষ মুহূর্তের কৌশল নির্ধারণে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকেই এই গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে ঘিরেই থাকবে এই বৈঠকের মূল ফোকাস।

ভবানীপুর থেকেই প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী নিজে, ফলে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক গুরুত্বও অনেক বেশি। বৈঠকে উপস্থিত থাকবেন ভবানীপুরের ৮ জন কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট, চিফ ইলেকশন এজেন্টসহ একাধিক গুরুত্বপূর্ণ নেতা। পাশাপাশি রাজ্যের অন্যান্য কেন্দ্রের প্রার্থীদের সঙ্গেও ভারচুয়ালি যোগাযোগ করতে পারেন তৃণমূল নেত্রী।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে গণনার খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হতে পারে। বিশেষ করে কাউন্টিং এজেন্টদের ভূমিকা, সতর্কতা এবং প্রতিটি রাউন্ডের আপডেট কীভাবে পর্যবেক্ষণ করতে হবে, তা নিয়ে স্পষ্ট দিকনির্দেশ দেবেন মমতা।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটগণনা ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রথমে জয়ের খবর এলেও পরে ফলাফল বদলে যায়। সেই অভিজ্ঞতা থেকেই এবার আরও সতর্ক থাকতে চাইছে তৃণমূল নেতৃত্ব।

এর আগেও এক ভারচুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন গণনা শেষ না হওয়া পর্যন্ত কোনও এজেন্ট যেন কেন্দ্র না ছাড়েন। এমনকি গভীর রাত হলেও কাউন্টিং সেন্টারে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি কীভাবে সতর্ক থাকতে হবে, এমনকি খাবার-দাবারের ব্যবস্থাও আগে থেকে করে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

সব মিলিয়ে, ভোটগণনার আগে ভবানীপুরকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা ও প্রস্তুতিতেই জোর দিচ্ছে তৃণমূল শিবির। এখন দেখার, গণনার দিনে এই প্রস্তুতি কতটা কার্যকর হয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment