আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়! ভোটচুরির অভিযোগে ধরনা, আটক ডেরেক-সাকেতও

Published on: October 10, 2026
---Advertisement---

নয়াদিল্লী, ১০ অক্টোবরঃ সিজেপি-র আন্দোলন ঘিরে শনিবার সকাল থেকেই উত্তপ্ত দিল্লি। নিরাপত্তার কড়াকড়িতে রাজধানীর একাধিক এলাকায় যখন ধরপাকড় চলছে, তখনই ভোটচুরির অভিযোগ তুলে সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাড়ির সামনে ধরনায় বসলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ বলে খবর। আটক করা হয়েছে তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাকেত গোখেল-সহ দলের একাধিক নেতাকেও। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে রাজধানীতে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। কিন্তু কর্মসূচির অনুমতি নিয়ে টানাপড়েনের মধ্যেই সকাল থেকে বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা বাড়ে। মধ্য দিল্লির একাধিক জায়গায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি থাকায় জমায়েত ও বিক্ষোভের উপর বিধিনিষেধ রয়েছে বলে খবর। পুলিশ আগেই সতর্ক করেছিল, নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি পদক্ষেপ করা হতে পারে।

এই পরিস্থিতিতেই সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাড়ির সামনে ধরনায় বসেন মমতা। তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম এবং সাকেত গোখেল-সহ তৃণমূলের একাধিক নেতা। ভোটচুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

তবে ধরনা বেশিক্ষণ চলেনি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দিল্লি পুলিশের আধিকারিকেরা। তার পর মমতা-সহ তৃণমূলের একাধিক নেতাকে আটক করা হয় বলে খবর। তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়ে প্রাথমিক ভাবে স্পষ্ট তথ্য মেলেনি।

আটক হওয়ার পরেও প্রতিবাদ থামাননি মমতা। পুলিশের গাড়িতে যাওয়ার পথে সমাজমাধ্যমে ফেসবুক লাইভ করেন তিনি। সেখান থেকে ফের নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী। লাইভে তাঁকে উপস্থিত অন্যদের সঙ্গে গান গাইতেও দেখা যায়।

একদিকে যন্তর মন্তরকে কেন্দ্র করে সিজেপি-র বিক্ষোভ, অন্যদিকে সাউথ অ্যাভিনিউয়ে মমতার ধরনা ও আটক হওয়ার ঘটনা সব মিলিয়ে শনিবার দিল্লির রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশি পদক্ষেপ নিয়ে প্রশাসনের বিস্তারিত বক্তব্য সামনে না আসা পর্যন্ত ঘটনার একাধিক দিক স্পষ্ট হওয়া বাকি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যন্তর মন্তর যাওয়ার পথেই আটক মীনাক্ষী-সুজন! সিজেপি-র বিক্ষোভ ঘিরে দিল্লিতে ধুন্ধুমার, ধরপাকড়ে বাম নেতৃত্ব

মহালয়ায় ‘যন্তর মন্তর ২’,‘শান্ত থাকুন, সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন’ আন্দোলনকারীদের বার্তা অভিজিৎ দিপকের

যন্তর মন্তরে বিক্ষোভের আগেই সাঁড়াশি অভিযান! বিমানের ভিতর থেকে আটক অভিজিৎ

যন্তর মন্তরে বিক্ষোভের আগেই ধরপাকড়! ধ্রুব রাঠী-সহ আটক একাধিক, দিল্লিতে উত্তেজনা তুঙ্গে

‘যুবসমাজকে এত ভয় কেন?’ মোদীকে নিশানা দিপকের, পরিবহন স্তব্ধ করায় কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে দিল্লি দুর্গ! ৪০ হাজার নিরাপত্তারক্ষী, বন্ধ মেট্রো-রেল, সাত স্তরের ব্যারিকেড

Leave a Comment