আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সর্বসম্মতিতে মালদা জেলাপরিষদের ২৩৩ কোটি টাকার বাজেট পাশ

Published on: February 19, 2026
---Advertisement---

মালদা, ১৯ ফেব্রুয়ারিঃ বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল ২০২৬-২৭ অর্থবর্ষের মালদা জেলাপরিষদের বাজেট। চলতি অর্থবর্ষে মোট ২৩৩ কোটি টাকার বাজেট পেশ ও অনুমোদন করা হয়েছে বলে জানা গিয়েছে। গত বছরের তুলনায় এ বছর বাজেটে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যা জেলার উন্নয়নমূলক কাজের গতি আরও ত্বরান্বিত করবে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।

বাজেট পেশের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাপরিষদের অতিরিক্ত জেলাশাসক সেখ আনসার আহমেদ, সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ,সহকারী সভাধিপতি রফিকুল হোসেন সহ শাসক ও বিরোধী দলের জেলাপরিষদ সদস্যরা। সকলের উপস্থিতিতে এবং আলোচনার পর সর্বসম্মতিক্রমে বাজেটটি গৃহীত হয়। উল্লেখ্য, গত অর্থবর্ষে ২১২ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়েছিল। এবছর সেই অঙ্ক বেড়ে দাঁড়াল ২৩৩ কোটিতে।

জেলাপরিষদ সূত্রে খবর, এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সরবরাহ, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ, এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামীণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বরাদ্দ বৃদ্ধি বলে প্রশাসনের দাবি। বিশেষ করে গ্রামীণ স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবা বৃদ্ধি এবং প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সংযোগ সম্প্রসারণের উপর জোর দেওয়া হয়েছে।

সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ জানান,জেলার সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করাই এই বাজেটের মূল লক্ষ্য। সহকারী সভাধিপতি রফিকুল হোসেন বলেন,উন্নয়নমূলক প্রকল্পগুলির সুষ্ঠু বাস্তবায়নে প্রশাসন অঙ্গীকারবদ্ধ। অতিরিক্ত জেলাশাসকও আশ্বাস দেন,বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যয় করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলি সম্পূর্ণ করার চেষ্টা থাকবে।

সব মিলিয়ে, ২০২৬-২৭ অর্থবর্ষের এই বাজেটকে জেলার সার্বিক উন্নয়নের রূপরেখা হিসেবেই দেখছে প্রশাসন মহল। সর্বসম্মতিতে বাজেট পাশ হওয়ায় রাজনৈতিক স্তরেও ইতিবাচক বার্তা গিয়েছে বলে মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment