আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়ি শহর পরিচ্ছন্ন রাখতে বড় উদ্যোগ, একাধিক নতুন সাফাই ও বর্জ্যবাহী গাড়ির উদ্বোধন

Published on: October 7, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৭ অক্টোবর : শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে বড় উদ্যোগ নিল শিলিগুড়ি পৌরনিগম। ‘সেবা জ্যোতি যাত্রা’র মঞ্চ থেকে বাঘাযতীন পার্কে পৌরনিগমের একাধিক পরিষেবা ও বর্জ্য ব্যবস্থাপনার গাড়ির উদ্বোধন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।

নতুন এই গাড়িগুলির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় সাফাই ও বর্জ্য সংগ্রহের কাজ আরও দ্রুত এবং কার্যকরভাবে করা সম্ভব হবে বলে পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে। শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ বলে দাবি পৌরনিগমের।

অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, শিলিগুড়ি শহরকে পরিচ্ছন্ন রাখা শুধুমাত্র পৌরনিগমের দায়িত্ব নয়, নাগরিকদেরও সমান দায়িত্ব রয়েছে। বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট নিয়ম মেনে বর্জ্য ফেলা এবং শহর পরিষ্কার রাখার ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি উদ্বোধন হওয়া গাড়িগুলির সঠিক ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের উপরও জোর দেন মন্ত্রী। নতুন পরিকাঠামোর মাধ্যমে শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও সাফাই পরিষেবায় আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment