আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রেলের উচ্ছেদে জীবিকা সঙ্কট, শিলিগুড়িতে তৃণমূলের মিছিল-ডেপুটেশন

Published on: August 10, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১০ আগস্টঃ রেলের জমি থেকে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে শিলিগুড়িতে পথে নামল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। সোমবার রেল ইনস্টিটিউটের মাঠ থেকে মিছিল করে এডিআরএম দফতরে গিয়ে ডেপুটেশন দেন দলীয় নেতা-কর্মীরা। দীর্ঘদিন ধরে রেলের জায়গায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করা হকারদের পুনর্বাসনের দাবি তুলেছে তৃণমূল।

এ দিনের মিছিলে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি কুন্তল রায়, প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর-সহ দলীয় নেতা-কর্মীরা। মিছিল শেষে রেলের আধিকারিকদের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়।

তৃণমূলের দাবি, উচ্ছেদ অভিযানের ফলে বহু পরিবার হঠাৎ করে রোজগারের পথ হারানোর মুখে। তাঁদের বক্তব্য, কেউ ৩০ বছর, কেউ ৩৫ বছর, আবার কেউ চার দশক ধরে ওই এলাকায় ব্যবসা করছেন। ফলে আচমকা উচ্ছেদ হলে শুধু দোকান নয়, একটি পরিবারের গোটা জীবিকাই অনিশ্চিত হয়ে পড়বে।

কুন্তল বলেন, রেলের জমি প্রয়োজন হলে তা খালি করার বিষয়টি তাঁরা বুঝছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করা মানুষগুলির ভবিষ্যতের কথাও দেখতে হবে। তাঁদের জন্য বিকল্প জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

তৃণমূল নেতৃত্বের বক্তব্য, উচ্ছেদের আগে হকারদের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজা উচিত। যাঁদের পরিবারের প্রধান আয়ের উৎস এই ব্যবসা, তাঁদের জন্য বিকল্প কর্মসংস্থান বা ব্যবসার জায়গা তৈরির দাবিও জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করবে, এমনই প্রত্যাশা আন্দোলনকারীদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment