আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটার তালিকা ইস্যুতে সিইও দপ্তরের সামনে বামেদের অবস্থান, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ প্রতীক উরের

Published on: March 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ মার্চঃ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরের সামনে বুধবার রাতভর অবস্থান বিক্ষোভে বসেন বাম নেতৃত্ব। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু, মহম্মদ সেলিম-সহ একাধিক বাম নেতা-কর্মী। তবে এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করলেন প্রাক্তন বামনেতা তথা সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রতীক উর রহমান। তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক।

জানা গেছে, এসআইআরের চূড়ান্ত তালিকায় প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আগামী ৬ মার্চ ধর্মতলার মেট্রো চ্যানেলে এই ইস্যুতে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এরই মধ্যে বুধবার পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে সিইও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে সিপিএম। সেই ঘটনাকে কটাক্ষ করে বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রতীক উর রহমান। তিনি লেখেন, “আবার প্রমাণিত হল, তৃণমূল কংগ্রেসই পথ দেখায়। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী ৬ তারিখ এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন। শুনছি দেখাদেখি অনেকেই ধর্না দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে।”

এই পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রতীক উরের মন্তব্যের সমর্থন করলেও অধিকাংশ নেটিজেন কড়া সমালোচনা করেছেন। এক ব্যবহারকারী লেখেন, “অন্যকে ছোট করতে গিয়ে নিজেকে হাসির খোরাক বানাবেন না।” আবার কেউ কটাক্ষ করে লেখেন, “দু’দিনের বৈরাগী হয়ে এত কথা কেন?”

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর ইস্যুতে রাজ্যে রাজনৈতিক তরজা যে আরও বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment