আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে শিলিগুড়িতে বামফ্রন্টের জনসভা, ধর্মের রাজনীতির বিরুদ্ধে সরব মহম্মদ সেলিম

Published on: March 14, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৪ মার্চঃ বিধানসভা ভোটের আগে রাজনৈতিক তৎপরতা বাড়ছে রাজ্যজুড়ে। সেই আবহে শিলিগুড়িতে বামফ্রন্টের জনসভায় যোগ দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় আয়োজিত এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন।

সেলিম বলেন, বাংলার মানুষ ধর্মের রাজনীতি চান না, তাঁরা চান উন্নয়ন, শিক্ষা এবং কর্মসংস্থান। তাঁর অভিযোগ, রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল ভারতীয় জনতা পার্টি উভয়েই নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে ব্যস্ত।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের সমস্যা ও উন্নয়নের প্রশ্ন থেকে ইচ্ছাকৃতভাবে নজর ঘোরানো হচ্ছে। বামফ্রন্ট মানুষের অধিকার ও প্রকৃত উন্নয়নের প্রশ্নেই লড়াই চালিয়ে যাবে বলেও জানান সিপিএমের রাজ্য সম্পাদক।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment