আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে বাম প্রার্থীদের মনোনয়ন জমা, প্রচারে জোর শরদিন্দু ও ঝরেন

Published on: April 4, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৪ এপ্রিল: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে মনোনয়ন পর্বে গতি বাড়ছে। এদিন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী এবং মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী ঝরেন রায় মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই দুই প্রার্থীই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন।

শরদিন্দু চক্রবর্তী শিলিগুড়ি পৌরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পরিচিত মুখ। স্বচ্ছ ভাবমূর্তি এবং দীর্ঘদিনের জনসংযোগের ভিত্তিতেই এবার তাঁকে প্রার্থী করেছে বামফ্রন্ট। স্থানীয় মহলে তিনি ‘জয়’ নামেই অধিক পরিচিত। ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াচ্ছেন তিনি এবং শহরের নানা সমস্যার কথা শুনছেন।

প্রচারে শরদিন্দু চক্রবর্তী মূলত প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের উন্নয়নমূলক কাজগুলিকেই তুলে ধরছেন। তাঁর দাবি, সেই উন্নয়নের ধারাই আবার ফিরিয়ে আনতে চায় বামফ্রন্ট। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, “শহরের মানুষ যথেষ্ট সাড়া দিচ্ছেন। তাঁদের আশীর্বাদ নিয়েই আমরা এগোচ্ছি। জয় নিয়ে আমরা আশাবাদী।”
অন্যদিকে, মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রেও প্রচারে ঝাঁপিয়েছেন বাম প্রার্থী ঝরেন রায়। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন এবং সাধারণ মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন।
সব মিলিয়ে, মনোনয়ন পর্ব পেরিয়ে এখন প্রচারের ময়দানে নামতে শুরু করেছে বাম শিবির। শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে নিজেদের সংগঠন আরও শক্তিশালী করতে মরিয়া তারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment