আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কলকাতামুখী শুভেন্দু, মুখ্যমন্ত্রী দৌড়ে জল্পনা তুঙ্গে, জোরদার নিরাপত্তায় শান্তিকুঞ্জ

Published on: May 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ মেঃ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর রাজনৈতিক তৎপরতা আরও বাড়ালেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে মেদিনীপুরের বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সল্টলেকে বিজেপির রাজ্য সদর দপ্তরে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
জানা গিয়েছে, সোমবার রাতে ভবানীপুর থেকে নন্দীগ্রামে ফিরে আসেন শুভেন্দু। এরপর মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে সল্টলেকের পার্টি অফিসে কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এরপর মুরলীধর সেন রোডে বিজেপির পুরনো দপ্তরেও যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। বাড়ি থেকে বেরোনোর সময় প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এদিকে তাঁর জোড়া জয়ের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মেদিনীপুরের শান্তিকুঞ্জে। রাজ্য পুলিশের তরফে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। ভবানীপুর ও নন্দীগ্রাম দুই কেন্দ্রেই জয়ী হওয়ায় রাজনৈতিকভাবে তাঁর গুরুত্ব আরও বেড়েছে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র রাজ্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁর উপস্থিতিতেই পরিষদীয় দলের বৈঠকে চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির এই জয়ের অন্যতম কারিগর হিসেবে তাঁর নাম উঠে আসছে বারবার। নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে জয়লাভ করে তিনি নিজের রাজনৈতিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। পাশাপাশি দলের বিধায়কদের একাংশেরও তাঁর উপর আস্থা রয়েছে।

সব মিলিয়ে, কলকাতায় শুভেন্দুর সক্রিয়তা এবং কেন্দ্রীয় নেতৃত্বের আগমন এই দুইয়ের মাঝে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা এখন চরমে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment