আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তৃণমূলের আসন ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভায় কোয়েল মল্লিক! দলবদলের জল্পনায় নতুন মোড়

Published on: October 4, 2026
---Advertisement---

কলকাতা, ৪ অক্টোবরঃ জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। এ বার তাতে নতুন মাত্রা যোগ করল বিজেপির প্রার্থী তালিকা। রাজ্যসভার উপনির্বাচনে পশ্চিমবঙ্গের একটি আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের। রবিবার, ৪ অক্টোবর বিজেপির তরফে প্রকাশিত তালিকায় তাঁর নাম সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। কারণ, চলতি বছরের এপ্রিলেই তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন কোয়েল। পরে সেই পদ থেকে ইস্তফা দেন তিনি। এবার তাঁরই ছেড়ে যাওয়া আসনে বিজেপির প্রার্থী হওয়া ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ।

আগামী ১৬ অক্টোবর রাজ্যসভার ওই আসনে ভোটগ্রহণের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক অঙ্কে আসনটি বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সব ঠিক থাকলে গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে সংসদের উচ্চকক্ষে ফের প্রবেশের পথ খুলতে পারে কোয়েলের সামনে।

চলতি বছরের এপ্রিলে রাজ্যসভার চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তৎকালীন তৃণমূলের চার প্রার্থী কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামী। কিন্তু বিধানসভা নির্বাচনের পর কোয়েলের সাংসদ পদে ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁর এই সিদ্ধান্ত নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। এরপর কেন্দ্রীয় বিজেপির নেতা সুনীল বনসলের সঙ্গে কোয়েলের সাক্ষাৎ সেই জল্পনায় আরও ইন্ধন জোগায়। যদিও অভিনেত্রীর বিজেপিতে যোগদানের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এবার বিজেপির প্রার্থী তালিকায় তাঁর নাম প্রকাশ্যে আসায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ না দিয়েই কী ভাবে তাঁর নাম প্রার্থী তালিকায় এল, তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এবিষয়ে এখনও কোয়েল মল্লিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিকবরাইক রাজ্যসভার সাংসদ হয়েছেন। কোয়েলের ক্ষেত্রেও কি দেখা যাবে একই রাজনৈতিক পথপরিবর্তন? আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

মিছিলের কয়েক ঘণ্টা পরেই সিপিআইএমের পার্টি অফিসে ভাঙচুর! জোড়পাটকীতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার গেরুয়া শিবিরের

বাম আইনজীবীর গাড়িতে হামলা, বিজেপিকে নিশানা মমতার! ‘রাজ্যে জঙ্গলরাজ চলছে’, কড়া বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

জাল ডিসিআর-কাণ্ডে এবার প্রাক্তন বিএলআরও গ্রেফতার! টুলু মণ্ডল মামলায় বাড়ছে সরকারি যোগের জল্পনা

নন্দীগ্রামে শেষবেলায় শুভেন্দুর জোড়া পদযাত্রা, রেজিনগরেও প্রচারের ঝড়! মঙ্গলবার ভোট, নজর দুই কেন্দ্রেই

জ্ঞানেশ কুমারকে ঘিরে নতুন বিতর্ক! ২০ বছরের পুরনো মামলা ফের খোলার নির্দেশ কেরলের কংগ্রেস সরকারের

তিন মহিলা সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ, কাঠগড়ায় দিল্লি পুলিশ! অমিত শাহের জবাবদিহি চাইলেন রাহুল

Leave a Comment