আলিপুরদুয়ার, ২৫ জানুয়ারিঃ জয়ঁগা ভূলন চৌপথি এলাকায় রবিবার খস জনজাতির সাংষ্কৃতিক অনুষ্ঠান উধৌলি পুজো আয়োজিত হল। উধৌলি পুজো মূলত শীতকালে নেপালি সম্প্রদায়ের খস জনজাতি মানুষেরা আয়োজন করে থাকে। রবিবার এই উধৌলি পুজো আয়োজিত হয় জয়ঁগা ভূলন চৌপথি এলাকায়।
ভূলন চৌপথি এলাকায় এদিন খস জনজাতির উধৌলি ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে তরাই, ডুয়ার্স ও পাহাড়ের থেকে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্জিলিং সাংসদ রাজু বিষ্ট, কালচিনি বিধায়ক বিশাল লামা, জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহবিশিষ্টজনেরা।
উধৌলি ও উবৌলি হচ্ছে খস জনজাতির সাংষ্কৃতিক রীতি। গৃহ পালিত পশু নিয়ে যখন শীতকালে পাহাড় থেকে নিচে নেমে আসার পূর্বে উধৌলি পুজো আবার পূনরায় গরমের সময় গৃহ পালিত পশু নিয়ে পাহাড়ে উঠার সময় উবৌলি পুজো।
আয়োজকরা জানান বর্তমান প্রজন্ম যাহাতে আমাদের এই সাংষ্কৃতিক রীতি নীতি ভূলে না যায় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।





