আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে ক্যারাটে বেল্ট গ্রেডিং পরীক্ষা, অংশ নিলেন প্রায় ৫০ পরীক্ষার্থী

Published on: April 13, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ গুজরিও ওকিনিয়াকন ক্যারাটে ডু কিওকাই পশ্চিমবঙ্গের উদ্যোগে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল ক্যারাটে বেল্ট গ্রেডিং পরীক্ষা। রবিবার শহরের খালপাড়া এলাকার একটি স্কুলে এই পরীক্ষার আয়োজন করা হয়। দিনভর চলা এই গ্রেডিং ক্যাম্পে শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ জন ক্যারাটে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এই বেল্ট গ্রেডিং পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের দক্ষতা যাচাই এবং তাঁদের পরবর্তী স্তরে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেওয়া। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের শারীরিক সক্ষমতা, কৌশল, শৃঙ্খলা এবং আত্মরক্ষার বিভিন্ন দিক প্রদর্শন করেন। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে কঠোর মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত হয় কারা পরবর্তী বেল্টে উত্তীর্ণ হবেন।

এদিনের এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল সুবীরস ক্যারাটে একাডেমি। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক সুবীর সরকার, স্কুলের কর্ণধার পূর্বা ডালমিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁরা শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে আত্মরক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। সেই প্রেক্ষিতে ক্যারাটের মতো মার্শাল আর্টে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও এই আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন প্রশিক্ষণ ও পরীক্ষা আয়োজনের দাবি তুলেছেন। সবমিলিয়ে সফলভাবেই সম্পন্ন হল এই ক্যারাটে বেল্ট গ্রেডিং পরীক্ষা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment