কোচবিহার,১২ জানুয়ারিঃ স্পেশাল হোম গার্ড পদে নিয়োগের দাবিতে শুরু করা আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করল কামতাপুরি কেএলও এন্ড লিঙ্ক ম্যান ও নির্যাতিতা পরিবারের সদস্যরা।রবিবার দুপুর থেকে কোচবিহার শহরের পুরসভার সামনে আমরণ অনশন কর্মসূচিতে সামিল হন কামতাপুরি কেএলও এন্ড লিঙ্ক ম্যান ও নির্যাতিতা পরিবারের সদস্যরা। সোমবার সকাল নাগাদ প্রশাসনের আশ্বাসে আমরণ অনশন প্রত্যাহার করল আন্দোলনকারীরা।
এদিন আন্দোলনকারীদের সাথে কথা বলে তাদের অনশন মঞ্চ থেকে তুলতে জল ও খাদ্য সামগ্রী বন্টন করলো ডিএসপি ডিআইবি সহ কোচবিহার থানার আইসি ও অন্যান্য পুলিশ আধিকারিকরা। বিক্ষোভকারীরা তারা জানান প্রশাসন তাদের আশ্বাস দিয়েছে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে।





