আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহার থেকে বিজেপিকে উপরে ফেলা শুধু সময়ের অপেক্ষা: অভিষেক

Published on: January 13, 2026
---Advertisement---

কোচবিহার, ১৩ জানুয়ারি : কোচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলা শুধু সময়ের অপেক্ষা, এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ কোচবিহারের ঘুঘুমারি মাঠে জনসভা করেন তিনি। সেখানে মানুষের ব্যাপক ভিড় দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। অভিষেক বন্দোপাধ্যায় বলেন, আজকে যে উৎসাহ উদ্দীপনা আমার চোখে পড়েছে, কোচবিহার থেকে বিজেপিকে উপরে ফেলা শুধু সময়ের অপেক্ষা।আমি অনেকবার এই জেলায় এসেছি। কর্মসুচি করেছি। কিন্তু যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। ছোট থেকে বড়,সমাজের সর্বস্তরের মানুষের।

শুধুমাত্র সভাস্থল নয় ,রাস্তায় যেভাবে অসংখ্য মানুষ আমাকে আশীর্বাদ  করেছেন কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন তাতে আমি এই মাটির কাছে ,জেলার কাছে আমি ঋনী। তিনি আরও বলেন, আজকের সভা বিজেপির বিসর্জনের সূচনা। বিজেপির বহিরাগত জমিদাররা যে ভাষা বোঝেন সেই ভাষায় মানুষ জবাব দিতে প্রস্তুত।

নারায়ণী ব্যাটেলিয়ন না হওয়া, স্পোর্টস হাব শিল্যানাস হলেও তাতে শ্যাওলা পড়েছে বলে বিজেপিকে নিশানা করেন তিনি। অসম থেকে কোচবিহারের মানুষ কে নোটিশ পাঠানোরও নিন্দা করেন তিনি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment