আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হেলমেট ছাড়া রাস্তায় চললে জরিমানা নয়, গোলাপ ও চকলেটে সচেতনতার বার্তা ট্রাফিক পুলিশের

Published on: December 15, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ডিসেম্বরঃ ট্রাফিক আইন মানাতে কড়া শাস্তি নয়, বরং মানবিক ও ইতিবাচক বার্তাকেই সামনে আনল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। এক অভিনব উদ্যোগে আশিঘর সাব ট্রাফিক গার্ড শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় হেলমেট ছাড়া বাইক ও স্কুটি চালকদের আটক করলেও জরিমানা করেনি। তার বদলে তাদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল ও চকলেট, সঙ্গে দেওয়া হয় সচেতনতামূলক বার্তা।

এই ব্যতিক্রমী উদ্যোগে প্রথমে কিছুটা অবাক হয়ে যান চালকরা। তবে ট্রাফিক পুলিশের মানবিক আচরণে খুশি হয়ে ওঠেন অনেকেই। পুলিশ আধিকারিকরা চালকদের বোঝান, হেলমেট শুধুমাত্র আইনের বাধ্যবাধকতা নয়, দুর্ঘটনার সময় জীবন বাঁচানোর অন্যতম গুরুত্বপূর্ণ সুরক্ষা। এক মুহূর্তের অসতর্কতা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, সেই কথাও তুলে ধরা হয় সচেতনতার বার্তায়।

ট্রাফিক পুলিশের আধিকারিকদের বক্তব্য, শুধুমাত্র জরিমানা আর ভয়ের পরিবেশ তৈরি করে সব সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। তাই মানুষকে ভালোবাসা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে নিয়ম মানতে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই উদ্যোগের মাধ্যমে চালকদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশাবাদী পুলিশ।

ইস্টার্ন বাইপাস এলাকায় এই দৃশ্য দেখে পথচারীরাও থমকে দাঁড়ান। অনেকেই মোবাইল ফোনে মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করেন। অল্প সময়ের মধ্যেই এই ব্যতিক্রমী সচেতনতা অভিযান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের প্রশংসা কুড়োয়।

সাধারণ মানুষও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এমন মানবিক পদক্ষেপ মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। ট্রাফিক পুলিশের আশা, এই ভালোবাসা ও সচেতনতার বার্তা মানুষকে নিয়ম মানতে আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে আরও বেশি চালক স্বেচ্ছায় হেলমেট ব্যবহার করবেন। নিরাপদ হবে রাস্তা, বাঁচবে বহু মূল্যবান জীবন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment