আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে সেন্ট্রাল ব্যাংকে ব*ন্দু*ক থেকে গু*লি, শিশু সহ পাঁচজন আ*হ*ত

Published on: January 6, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ শিলিগুড়ি মহাকুমার বিধাননগরে চাঞ্চল্যকর ঘটনা। বিধাননগর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া শাখায় নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে আচমকাই গুলি চলে যাওয়ার ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যাংকের ভিতরে ও বাইরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ব্যাঙ্কের ভিতরে স্বাভাবিকভাবেই গ্রাহকরা টাকা তোলা ও জমা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় হঠাৎ করে নিরাপত্তারক্ষীর হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরিয়ে যায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। তবে গুলির শব্দে ব্যাঙ্কের ভিতরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আতঙ্কে অনেকেই ব্যাঙ্ক থেকে বেরিয়ে আসেন।

এই ঘটনায় শিশুসহ মোট পাঁচজন আহত হন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজন ব্যাঙ্কের গ্রাহক ছিলেন। গুলির আঘাতে তাঁরা মেঝেতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনার পর ব্যাঙ্ক চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও ভিড় জমান। ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অনেকে অভিযোগ করেন, ব্যাঙ্কে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে চরম গাফিলতি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি দুর্ঘটনাজনিত গুলিবর্ষণ কি না, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তারক্ষীর অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ও বন্দুকের অবস্থা সম্পর্কেও তদন্ত শুরু হয়েছে। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোটা ঘটনার পুনর্গঠন করার চেষ্টা করছে পুলিশ।

বিধাননগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং গাফিলতি প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর ব্যাঙ্কে নিরাপত্তা ও অস্ত্র ব্যবহারের নিয়ম আরও কঠোর করার দাবি উঠেছে স্থানীয় মহলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment