খবরিয়া ২৪ ডেস্ক,আজ ১২ জানুয়ারি ২০২৬ সোমবার থেকে শুরু হলো নতুন সপ্তাহ। এই সপ্তাহে গঠিত হয়েছে বুধ-সূর্য-শুক্রের ত্রিগ্রহী যোগ। নতুন সপ্তাহে মকর রাশিতে গোচর করবে সূর্য। নতুন সপ্তাহে মকর রাশিতে সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ গঠিত হবে। এই সময় কন্যা, সূর্য, তুলা-সহ বিভিন্ন রাশির জাতকরা কেরিয়ারে বিশেষ উন্নতি করতে পারবেন। আজকে কোন রাশির ভাগ্যে তা বিস্তারিত জেনে নিন।
সিংহ রাশিঃ ব্যবসায় ধৈর্য বজায় রাখতে হবে।অফিসের পরিস্থিতি কঠিন হলেও আপনার মাথা ঠান্ডা রাখুন।কর্মচারীর প্রতি সহানুভূতি দেখানো গুরুত্বপূর্ণ।আত্মীয়ের সঙ্গে যোগাযোগ সহজ রাখুন।ননিজের আর্থিক অবস্থা দেখে তার পরে বিনিয়োগ করুন।শেয়ারে শুভ চিন্তাভাবনা বজায় রাখুন। ব্যবসায় অর্থ আসার সম্ভাবনা কম।স্ত্রীর শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে।
সম্পদঃ অর্থ দেওয়া-নেওয়া করা ঠিক হবে না।পরিবারঃ পারিবারিক অশান্তির জন্য মানসিক কষ্ট।সম্পর্কঃ গুরুজনদের সান্নিধ্য আজ খুব ভাল লাগবে।পেশা: কর্মের জায়গায় সুনাম প্রাপ্তি।শুভ সংখ্যাঃ ৪১।শুভ দিকঃপূর্ব। শুভ রত্নঃ চুনি।শুভ রঙঃ কমলা।
মীন রাশিঃ সময়ের অভাবে বাড়ির কার্যকলাপে অংশগ্রহণ করা কঠিন হবে। ব্যবসায় কিছু সময় কাটানো দরকার।প্রেমে অনুভূতিগুলো বোঝার জন্য ভাল সময়। আপনার বন্ধু অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। পেশায় খুব ভাল লাভের মুখ দেখতে পাবেন।স্ত্রীর সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করুন। বাবা কোনও কাজের দায়িত্ব দিতে পারেন।
সম্পদঃ অর্থ নিয়ে কারও সঙ্গে আলোচনা হতে পারে।পরিবারঃ ভাই-বোনদের সঙ্গে ঝামেলা মিটে যাবে।সম্পর্কঃ বন্ধুর কাছে আজ হেয় হতে পারেন।পেশাঃ কর্ম নিয়ে তেমন কোনও সমস্যা নেই।শুভ সংখ্যাঃ ৪৯।নশুভ দিকঃ উত্তর-পশ্চিম।শুভ রত্নঃ পোখরাজ।শুভ রঙঃ হলুদ।
মেষ রাশিঃ আজ নতুন সম্পর্ক তৈরি করার বা পুরনো সম্পর্কগুলোকে শক্তিশালী করার সময়। অফিসে চারপাশের মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারবেন।ভালবাসার মানুষ আপনার কোমল স্বভাব দ্বারা আকৃষ্ট হবেন। ব্যবসায় খুব ভাল যোগাযোগ হবে।স্ত্রীর সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার জন্য আদর্শ সময়। সন্তানের কাজের খুব ভাল খবর পাওয়ার জন্য শান্তি।
সম্পদঃ ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারঃ পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। সম্পর্কঃ বন্ধুর সঙ্গে ভ্রমণ হতে পারে।পেশাঃ পেশা নিয়ে কোনও সমস্যা আসবে না।শুভ সংখ্যাঃ ৩৩।শুভ দিকঃ পূর্ব।শুভ রত্নঃ লাল প্রবাল।শুভ রঙঃ লাল।
কুম্ভ রাশিঃ স্বামী-স্ত্রীর সম্পর্ক আজ উন্নত হবে। মনে রাখবেন, অশান্তি করা মানে নিজের ক্ষতি করা।সম্পর্কে হালকা উত্তেজনা মানসিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। অফিসে বসের সঙ্গে কথা বলার সময় সংযম বজায় রাখুন, কারণ ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। কিছুটা ক্লান্তি বোধ করতে পারেন। ব্যবসার জন্য আর্থিক চাপ বাড়বে। শিক্ষকদের খুব ভাল কাজের সুযোগ আছে।
সম্পদঃ নিজের কোনও দামি জিনিস অন্যকে দিতে হতে পারে।পরিবারঃ পারিবারিক আনন্দ বজায় থাকবে।সম্পর্কঃ বাড়িতে আগত অতিথিদের সঙ্গে আনন্দের দিন।পেশাঃ কারও জন্য কাজের জায়গায় অশান্তি।শুভ সংখ্যাঃ ৩৭।নশুভ দিকঃ উত্তর-পূর্ব।শুভ রত্নঃ নীলা।শুভ রঙঃ নীল।
মকর রাশিঃ ব্যবসায়ীরা আজ অংশীদারদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। একসঙ্গে কাটানো মুহূর্তগুলো ব্যবসাকে শক্তিশালী করতে পারে।শেয়ারে অর্থ আসার সম্ভাবনা আছে। কর্মচারীদের নজরে রাখুন। তাঁরা কাজে কিছু ফাঁকি দিতে পারেন। বাড়ির বিষয়গুলো খোলাখুলি ভাবে ভাগ করলে আপনার মন হালকা হবে। চিন্তাভাবনা যতটা সম্ভব ভাল রাখার চেষ্টা করুন।
সম্পদঃ হঠাৎ অর্থ আসতে পারে, তবে খুব বেশি নয়।পরিবারঃ পারিবারিক চিন্তা সামান্য বাড়তে পারে।সম্পর্কঃ দূরসম্পর্কের কারও সঙ্গে দেখা হতে পারে।পেশাঃ কর্মজীবনে কোনও উত্থান-পতন নেই।শুভ সংখ্যাঃ ৪৫।শুভ দিকঃ অগ্নিকোণ।শুভ রত্নঃ নীলা।শুভ রঙঃ নীল।
মিথুন রাশিঃ ব্যবসায় ক্রেতার সঙ্গে সম্পর্কের দিকটি শুভ।তবে কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন, যা ব্যবসার উপর প্রভাব ফেলতে পারে।দাম্পত্য সম্পর্কে কিছু মতবিরোধ তৈরি হতে পারে।শেয়ারে লাভের মুখ দেখতে পাবেন।পড়াশোনার জন্য দিনটি খুব ভাল,কাজে লাগান।
সম্পদঃ উপার্জনের বেশ কিছুটা অংশ সঞ্চয় হবে।পরিবারঃ দাম্পত্যজীবনে কোনও রকম সমস্যা সৃষ্টি হতে পারে।সম্পর্কঃ নিকট সম্পর্কের কারও কাছ থেকে খুব আনন্দ পাবেন।পেশাঃ কাজে প্রচুর চাপ সৃষ্টি হবে।শুভ সংখ্যাঃ ৪৬।শুভ দিকঃ পশ্চিম।শুভ রত্নঃ পান্না।শুভ রঙঃ সবুজ।
কর্কট রাশিঃ আপনার প্রয়োজন মিটবে এমন মানুষদের সঙ্গে যোগাযোগ করার একটি সুযোগ পাবেন।পরিবারে চিন্তাভাবনা স্পষ্ট ভাবে প্রকাশ করার চেষ্টা করুন।বন্ধু প্রেমে ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করতে পারে। কর্মস্থান থেকে অর্থ আসার জন্য আনন্দ পাবেন।বাবার শারীরিক চিকিৎসার জন্য সামান্য খরচ।
সম্পদঃ নতুন কোনও জায়গা থেকে অর্থ আসবে।পরিবারঃ পরিবারে সকলের মন জয় করতে পারবেন।সম্পর্কঃ দাম্পত্য সম্পর্কে খুব মিল থাকবে।পেশাঃ কর্ম নিয়ে কেউ হিংসা করবে।শুভ সংখ্যাঃ ২৯।শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃ পীত মুক্তা।শুভ রঙঃ সাদা।
কন্যা রাশিঃ যে কোনও সমস্যা সমাধান করা সহজ হবে।ধৈর্য ধরে থাকলে ব্যবসায় উন্নতি হবে।প্রেমের জন্য একটি চমৎকার দিন হবে।কাজের ক্ষেত্রে পরিবর্তন আনার সময়।হারিয়ে যাওয়া কোনও দরকারি কাগজ খুঁজে পাবেন, যা আপনার কাজকে আরও শক্তিশালী করবে।
সম্পদঃ কোনও বন্ধুর থেকে অর্থ পাবেন।পরিবারঃ বাড়িতে নতুন কিছু কেনার পরিকল্পনা।সম্পর্কঃ প্রেমের নতুন মোড় ঘুরতে পারে।পেশাঃ নিজের চেষ্টায় কর্মের জায়গায় অগ্রগতি।শুভ সংখ্যাঃ ৯৩।শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না।শুভ রঙঃ সবুজ।
তুলা রাশিঃ এত দিন ধরে পড়ে থাকা ব্যবসা শুরু করার জন্য এটি একটি চমৎকার সময়।স্ত্রীর সঙ্গে সময় কাটালে মন আনন্দে ভরে উঠবে।অফিসে বোঝাপড়া অন্যদের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করবে।এই দিন ব্যবসায় নতুনত্ব আনতে নতুন ধারণা ভাগ করে নিতে পারেন।দূরের কোনও আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ আসতে পারে।
সম্পদঃ ব্যবসায় একটু ক্ষতির আশঙ্কা।পরিবারঃ পরিবারের কেউ দূরে চাকরিতে যেতে পারেন।সম্পর্কঃ বাড়িতে আসা অতিথির কাছে সুনাম পাবেন।পেশাঃ চাকরিতে পদোন্নতি হতে পারে।শুভ সংখ্যাঃ ৭৮।শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃ হিরে।শুভ রঙঃ সাদা।
বৃশ্চিক রাশিঃ প্রিয়জনদের সঙ্গে শক্তিশালী বন্ধন তৈরি হবে।ছোট ব্যবসার জন্য লাভের দিন।মা-বাবার সম্পর্কে আবেগ ও প্রাণবন্ততা অনুভব করবেন। গুরুদেবের কথা শুনুন এবং প্রতিটি মুহূর্তে তাঁকে স্মরণ করুন।অফিসের কোনও কাজে বাইরে যেতে হতে পারে।
সম্পদঃ খুব বড় মাপের টাকার অঙ্ক হাতে আসতে পারে।পরিবারঃ পরিবারের ফল মিশ্র পাবেন।সম্পর্কঃ আপনার থেকে বড় কারও কাছ থেকে দুঃখ পেতে পারেন।পেশাঃ অতিরিক্ত রাগ আজ কর্মের জায়গায় ক্ষতি ডেকে আনতে পারে।শুভ সংখ্যাঃ ২২।শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল।শুভ রঙঃ কালচে লাল।
বৃষ রাশিঃ বুদ্ধি আজ ব্যবসায় বিশেষ ভাবে সহায় হবে।বসের কাছে চিন্তাভাবনা আরও ভাল ভাবে প্রকাশ করতে পারবেন।ব্যবসায় খুব ভাল অর্থ আসবে।প্রেমে বোঝাতে পারবেন যে আপনি সঙ্গীকে কতটা ভালবাসেন। শরীর খারাপ হতে পারে, তবে খুব বেশি ভুগবেন না।বাবার সঙ্গে কোনও আলোচনা করতে পারবেন।
সম্পদঃ আয়ের পথ ভাল থাকবে।পরিবারঃ বাড়ির পরিবেশে মানিয়ে নিতে চেষ্টা করুন।সম্পর্কঃ আজ যে কোনও সম্পর্কে হেনস্থা হওয়ার আশঙ্কা। পেশাঃ কাজের প্রতি যত্ন নিন।শুভ সংখ্যাঃ ৭৪।শুভ দিকঃ পশ্চিম।শুভ রত্নঃ সাদা প্রবাল।শুভ রঙঃ সাদা।
ধনু রাশিঃ আজ বাড়িতে কিছুটা অস্বস্তি অনুভব করতে পারেন।এর জন্য আপনার সঙ্গীর সঙ্গে কথা বলার দরকার।প্রেমে অনুভূতিগুলো স্পষ্ট করার সময়।ব্যবসায় কিছু চিন্তার বিষয় থাকতে পারে।যার ফলে উদ্বেগে থাকবেন।নববিবাহিতেরা একে অপরের চাহিদা সঠিক ভাবে বুঝতে না-ও পারেন, ধৈর্য ধরা গুরুত্বপূর্ণ। সন্তানের বায়নার কারণে অর্থব্যয়।
সম্পদঃ আর্থিক দিকটা আজ খুব সুন্দর থাকবে।পরিবারঃ পারিবারিক কোনও ভাল বিষয়ে আলোচনা।সম্পর্কঃ শত্রু সম্পর্কের কারও কাছ থেকে ক্ষতি।পেশাঃ ব্যবসায় নতুন কর্মী নিয়োগ।শুভ সংখ্যাঃ ২২।শুভ দিকঃ উত্তর-পূর্ব।শুভ রত্নঃ লাল প্রবাল।শুভ রঙঃ কালচে লাল।





