আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘আপসকামী প্রধানমন্ত্রী হলে ওই টেবিলে থাকতেন না মোদী’, রাহুলের কটাক্ষে তোলপাড় জাতীয় রাজনীতি, পাল্টা আক্রমণে বিজেপি

Published on: November 20, 2026
---Advertisement---

নয়াদিল্লী, ২০ নভেম্বরঃ বিশ্ব রাজনীতির মঞ্চে তিন মহাশক্তির এক টেবিলে বসা। আর সেই ছবিকেই হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপাক্ষিক বৈঠকের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তাঁর কটাক্ষ, কংগ্রেস ক্ষমতায় থাকলে ভারতের প্রধানমন্ত্রীও ওই টেবিলে জায়গা পেতেন। আপসকামী কোনও প্রধানমন্ত্রী সেখানে বসতে পারেন না। রাহুলের এই মন্তব্য ঘিরেই নতুন করে উত্তপ্ত জাতীয় রাজনীতি।

রাহুলের পোস্ট সামনে আসতেই পাল্টা আক্রমণে নামে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলার আগে কংগ্রেসের নিজেদের অতীতের দিকে তাকানো উচিত। বিজেপির মুখপাত্র তুহিন সিনহা এ প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং মনমোহন সিংয়ের আমলের একাধিক কূটনৈতিক সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে ধরেন।

তুহিনের অভিযোগ, ১৯৭২ সালের শিমলা চুক্তির সময় পাকিস্তানের সঙ্গে আপস করেছিল তৎকালীন কংগ্রেস সরকার। তাঁর দাবি, পাকিস্তানি যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়ার পরেও সীমান্তপারের সন্ত্রাস বন্ধ হয়নি। পাশাপাশি মনমোহন সিং সরকারের আমলে ২০০৯ সালের শর্ম অল শেখ যৌথ বিবৃতির প্রসঙ্গও টেনে আনেন তিনি। রাহুলকে আক্রমণ করে তুহিনের আরও অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন কংগ্রেস নেতা।

একই সুর শোনা গিয়েছে বিজেপির আর এক মুখপাত্র আর পি সিংয়ের গলাতেও। তাঁর দাবি, বর্তমানে বিশ্বনেতাদের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট শক্তিশালী। প্রধানমন্ত্রী মোদী আন্তর্জাতিক কূটনীতিতে নিজের জায়গা তৈরি করেছেন। বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশের নেতৃত্বের সঙ্গে তাঁর সুসম্পর্কই ভারতের কূটনৈতিক গুরুত্বকে আরও বাড়িয়েছে।

আসলে এই সংঘাতের সূত্রপাত শুধু একটি ছবি নয়। এর আগে বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন রাহুল। তাঁর অভিযোগ ছিল, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আলোচনায় ভারত ক্রমশ প্রাসঙ্গিকতা হারাচ্ছে। পাকিস্তান যখন আমেরিকা ও ইরানের মতো শক্তির সঙ্গে আলোচনায় জায়গা করে নিচ্ছে, তখন ভারত নিজের অবস্থান নির্ধারণে পিছিয়ে পড়ছে।

পাল্টা রাহুলকে ‘পাকিস্তান ফ্যানবয়’ বলেও আক্রমণ করেছিল বিজেপি। সব মিলিয়ে বিদেশনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা তিনটি বিষয়কে কেন্দ্র করেই ফের মুখোমুখি শাসক ও বিরোধী শিবির। আন্তর্জাতিক মঞ্চের একটি ছবি এখন ঘরোয়া রাজনীতির নতুন সংঘাতের অস্ত্র।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দশ দফা দাবিতে শিলিগুড়িতে সংযুক্ত কিষান মোর্চার বিক্ষোভ, ঋণ মকুবের দাবিতে সরব কৃষকেরা

সংবিধান দিবসে শিলিগুড়িতে কংগ্রেসের ‘সংবিধান রক্ষা’ র‍্যালি, পথে নামলেন চার জেলার নেতা-কর্মীরা

পাঁচ মাস ধরে বেতন বন্ধ! মাথাভাঙা মহকুমা হাসপাতালের বিদ্যুৎ পরিষেবার ১২ কর্মীর সংসারে টান, কর্মবিরতির হুঁশিয়ারি

মাসে ২ হাজার টাকা পর্যন্ত আর্থিক ভরসা! ‘ভরসা’ প্রকল্পে কারা পাবেন সুবিধা, কীভাবে করবেন আবেদন?

শিক্ষক সঙ্কটে ধুঁকছে মডেল স্কুল! পঠনপাঠন সচল রাখতে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের, অন্য স্কুল থেকে পাঠানো হবে শিক্ষক

নিজের দলের বিরুদ্ধেই তোলাবাজি রুখতে পথে বিজেপি বিধায়ক! মাইক হাতে হাটে হাটে দেবদাস, হুঁশিয়ারি ‘হাঁটুর মালাইচাকি ভেঙে দেব’

Leave a Comment