আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘বাংলায় টাটাকে ফিরিয়ে আনব’,বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Published on: June 12, 2026
---Advertisement---

কলকাতা, ১২ জুনঃ পশ্চিমবঙ্গে ফের টাটা গোষ্ঠীর বিনিয়োগ আনার লক্ষ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যে শিল্পায়নের নতুন দিগন্ত খুলতে টাটা গোষ্ঠীকে ফের বাংলায় আনার চেষ্টা করা হবে। তবে হুগলির সিঙ্গুরে টাটা গোষ্ঠীর নতুন প্রকল্প গড়ে উঠবে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “সিঙ্গুরে যেখানে টাটা কারখানা করতে চেয়েছিল, সেই জমির প্রকৃতি এখন অনেকটাই বদলে গিয়েছে। সেখানে রড, সিমেন্টসহ নানা নির্মাণসামগ্রীর প্রভাব রয়েছে। ইতিমধ্যেই একাধিক শিল্পপ্রকল্পের প্রস্তাব আমার কাছে এসেছে। শিল্পসচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা সেই প্রস্তাবগুলি খতিয়ে দেখছে।”

বাংলার রাজনৈতিক ইতিহাসে সিঙ্গুর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বামফ্রন্ট সরকারের আমলে টাটার ছোট গাড়ি প্রকল্পকে কেন্দ্র করে জমি আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনের নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিঙ্গুর আন্দোলনই ২০১১ সালে রাজ্যের ক্ষমতার পরিবর্তনের অন্যতম প্রধান কারণ ছিল।

টাটা গোষ্ঠী রাজ্য ছাড়ার সময় প্রয়াত শিল্পপতি রতন টাটা মন্তব্য করেছিলেন, “মমতা বন্দুকের ট্রিগার টিপে দিলেন।” পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে জমি অনিচ্ছুক কৃষকদের ফেরত দেওয়া হয়। তবে জমির একটি বড় অংশে শিল্প প্রকল্পের প্রাথমিক নির্মাণকাজ হওয়ায় কৃষিকাজে নানা সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় কৃষকেরা। তাঁদের বক্তব্য, “কারখানাও হল না, আবার চাষও ঠিকমতো করা যাচ্ছে না।”

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিঙ্গুর ও শিল্পায়নের প্রশ্ন আবারও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে টাটাকে ফের বাংলায় আনার শুভেন্দু অধিকারীর ঘোষণা নতুন করে রাজনৈতিক ও শিল্প মহলে জল্পনা উসকে দিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment