আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাতের অন্ধকারে গুলি করে খু*ন হোটেল ব্যবসায়ী, সামসেরগঞ্জে চাঞ্চল্য

Published on: January 29, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৯ জানুয়ারিঃ মুর্শিদাবাদের সামসেরগঞ্জে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক হোটেল ব্যবসায়ী। মৃত যুবকের নাম রাহুল বিশ্বাস (৩৪)। বুধবার গভীর রাতে সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কের ধারে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাহুল। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাহুল বিশ্বাসের বাড়ি সামসেরগঞ্জ থানার তারবাগান এলাকায়। আগে পাতার ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি জাতীয় সড়কের পাশে একটি হোটেল খুলেছিলেন তিনি। বুধবার রাতে রাহুল নিজের হোটেলেই বসে ছিলেন। সেই সময় অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুষ্কৃতী আচমকাই সেখানে এসে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। খুব কাছ থেকে গুলি চালানোয় রাহুলের শরীর কার্যত ঝাঁঝরা হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলির শব্দে এলাকায় হইচই শুরু হয়ে যায়। রাহুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। সেই সময়েই পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

ঘটনার পর আতঙ্কে এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। চিৎকার-চেঁচামেচির মধ্যেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ফরাক্কার এসডিপিও-সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, রাহুল বিশ্বাসের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে। তবে ব্যবসায়িক বিরোধসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে কারা এবং কেন এই খুন, তা জানতে তদন্ত জোরদার করা হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment