কোচবিহার: ২ জানুয়ারিঃ একদিনে একাধিক রাস্তার কাজের সূচনা হল কোচবিহার দক্ষিণ বিধানসভার পুঁটিমারী ফুলেশ্বরী এলাকায়। আজ শুক্রবার পুটিমারি ফুলেশরী অঞ্চলে লিচুতলায় থেকে প্রায় ৩ কিমি রাস্তার কাজের সূচনা করেন কোচবিহার মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক।
পুঁটিমারী ফুলেশ্বরী অঞ্চলেই এদিন শালবাড়ি বাজার থেকে প্রফুল্ল সরকার বাড়ি পর্যন্ত প্রায় ৫ রাস্তার কাজেরও শুভ সূচনা হয়। ওই কাজেরও শুভ সূচনা করেন অভিজিৎ বাবু। এছাড়াও একাধিক রাস্তার কাজের সূচনা করেছেন তিনি। তারমধ্যে উল্লেখনীয় হল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে ঘুঘুমারি অঞ্চলের হাওয়ার গাড়িতে প্রায় ৪ কিলোমিটার রাস্তার কাজের সূচনা
।পুঁটিমারী ফুলেশ্বরী তে প্রায় সাড়ে ৮ কিমি রাস্তার কাজের শুভ সূচনা হয়েছে। কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকার ওই দুই গ্রাম পঞ্চায়েত বাসিরা স্বাভাবিক ভাবেই খুশি। অনেকেই বলেন, যাতায়াতে দারুন সুবিধা হবে। উপকৃত হবেন স্কুল ,কলেজের ছাত্রছাত্রী থেকে ব্যবসায়ীরা। ফি বছর বর্ষায় সমস্যা হতো তারও নিরসন হল উন্নয়নের ছোঁয়ায়। এ সমস্ত কাজের জন্য অভিজিত বাবুকে ধন্যবাদও জানিয়েছেন তারা। কারণ গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ বিধানসভায় লড়াই করে পরাজিত হন।
কিন্তু মাটি কামড়ে আছেন। বাসিন্দাদের সুখ-দুঃখে ছুটছেন নিয়মিত। গ্রামোন্নয়ন দপ্তর থেকে উত্তরবঙ্গ দপ্তর , কখনো সেচ দপ্তর , অন্য কোন দপ্তরে ছুটেছেন আমজনতা সমস্যা নিরসনের আরজি নিয়ে। সেই পরিশ্রমের সুফল পাচ্ছেন এলাকাবাসী।
এদিন একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের সভাপতি সুমিতা বর্মন। অভিজিৎ বাবু জানান, শুধুমাত্র পুটিমারি ফুলেশ্বরী অঞ্চলে অথবা এক মাসে প্রায় ৩৫ কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে। যা এলাকার ঐতিহাসিক উন্নয়ন। কোচবিহার ১ নম্বর ব্লকের বড় শালমারিতে দলীয় কার্যালয় সংস্কার করে পুনরায় দারোঘটন হয়।
উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। নতুন অফিস দলীয় কাজে সুবিধা হবে বলেও সন্তোষ প্রকাশ করেন কর্মীরা।





