আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ,নজরে হাই কোর্ট, সময়সীমা ঘিরে প্রশ্ন

Published on: February 24, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারিঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসআইআর-এর চূড়ান্ত যাচাই প্রক্রিয়ার কাজ শুরু করলেন হাই কোর্ট নিযুক্ত বিচারকরা। ভোটারদের তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখে তা নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের। তবে সোমবার প্রক্রিয়া শুরুর দিনেই ওটিপি সংক্রান্ত জটিলতা-সহ একাধিক প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হয় প্রশাসনকে। যদিও মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, অধিকাংশ সমস্যাই দ্রুত মিটিয়ে ফেলা হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। হাতে কার্যত মাত্র চারদিন সময় থাকায় প্রায় ৭০ লক্ষ মানুষের তথ্য যাচাই কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে প্রধান বিচারপতির নির্দেশ, এসআইআর সংক্রান্ত কাজের দৈনিক অগ্রগতির রিপোর্ট হাই কোর্টে জমা দিতে হবে কমিশনকে।

নজিরবিহীন এই নির্দেশ সামনে আসার পর থেকেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি দফায় দফায় বৈঠক করছেন মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্যসচিব ও অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। সোমবারও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিচার বিভাগীয় আধিকারিকরা কীভাবে নথি যাচাই করবেন, আবেদন গ্রহণ বা বাতিলের প্রক্রিয়া কী হবে এবং বাতিলের কারণ কীভাবে জানানো হবে—সেসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রশাসনের দাবি, নির্ধারিত সময়সীমার মধ্যেই স্বচ্ছ ও নিয়মমাফিক প্রক্রিয়ায় যাচাই সম্পন্ন করা হবে। এখন দেখার, সময়সীমার চাপে এই বিশাল কর্মযজ্ঞ কতটা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment