আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডাম্পার ও লরির মুখোমুখি সঙ্ঘর্ষের ঘটনা ঘটল জলপাইগুড়িতে, জখম দুই গাড়ির চালক

Published on: January 8, 2026
---Advertisement---

জলপাইগুড়ি,৮ জানুয়ারিঃ ডাম্পার ও লরির মুখোমুখি সঙ্ঘর্ষের ঘটনা ঘটল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার সকালে  পাহাড়পুর মোড় এলাকায় জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকর্মীরা। স্থানীয়‌ বাসিন্দাদের সাহায্যে উদ্ধার কাজ শুরু করেন তারা।    

মুখোমুখি সঙ্ঘর্ষের ঘটনায় গাড়ি দুটির সামনের‌ অংশ দুমড়ে মুচড়ে যায়। জখম দুই লরি চালককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য শীত,কুয়াশার  সময় পথ দুর্ঘটনা এড়াতে নানাভাবে সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে পুলিশ। জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় যানবাহন চালকদের যা গরম জল, পরিবেশন করছে পুলিশ কর্মীরা। গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারেও প্রচার হচ্ছে। তারপরেও এমন দুর্ঘটনা চিন্তা বাড়িয়েছে। কি করে এমন ঘটনা হল সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে খবর। নিয়ন্ত্রণ হারিয়ে ওই ঘটনা নাকি অত্যন্ত গতির জন্য এমন দুর্ঘটনা সেসব কিছুই দেখা হচ্ছে বলে খবর।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment