আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পদকজয়ী ৭৮ ক্রীড়াবিদকে সরকারি চাকরি, নিয়োগের আগে ভেরিফিকেশন শুরু নবান্নের

Published on: October 9, 2026
---Advertisement---

কলকাতা, ৯ অক্টোবরঃ খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি এ বার সরকারি চাকরির মাধ্যমে। রাজ্যের ৭৮ জন পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। নিয়োগের আগে প্রার্থীদের তথ্য যাচাইয়ের জন্য ভেরিফিকেশন রোল প্রকাশ করেছে নবান্ন। যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রার্থীদের বিভিন্ন সরকারি পদে নিয়োগ দেওয়া হবে। প্রশাসনিক মহলের এই পদক্ষেপে দীর্ঘদিন ধরে স্পোর্টস কোটায় চাকরির অপেক্ষায় থাকা ক্রীড়াবিদদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচিত ৭৮ জনকে সেকশন অফিসার, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ-ডি পদে নিয়োগের প্রক্রিয়া এগোবে। তবে তার আগে প্রার্থীদের জমা দিতে হবে প্রয়োজনীয় নথি। ক্রীড়া দফতরের ওয়েবসাইট থেকে ভেরিফিকেশন রোল ডাউনলোড করে দু’টি কপি পূরণ করতে হবে। পদক জয়ের শংসাপত্র-সহ প্রয়োজনীয় নথির প্রতিলিপিও জমা দেওয়া বাধ্যতামূলক।

ফর্ম ও নথি সিল করা খামে ভরে ১৫ কার্যদিবসের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে। বিকল্প হিসেবে নবান্নের সপ্তম তলার ৭০৩ নম্বর ঘরে রাখা ড্রপ-বক্সেও জমা দেওয়া যাবে। ইতিমধ্যে সরকারি চাকরিতে কর্মরত প্রার্থীদের তাঁদের বর্তমান নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি জানাতে হবে।

সম্প্রতি জাতীয় গেমসে বাংলার হয়ে পদকজয়ী ক্রীড়াবিদদের প্রাপ্য পুরস্কারের অর্থ মেটানোর পর এ বার চাকরির ক্ষেত্রেও পদক্ষেপ করল সরকার। তালিকায় রয়েছেন সাম্প্রতিক প্রতিযোগিতার পাশাপাশি অতীতের জাতীয় গেমসে পদকজয়ী ক্রীড়াবিদরাও। ফলে এই উদ্যোগের পরিধি শুধু সাম্প্রতিক সাফল্যে সীমাবদ্ধ থাকছে না।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা জানিয়েছেন, ক্রীড়াবিদদের চাকরির নিশ্চয়তা দিয়ে তাঁদের খেলায় মনোনিবেশের সুযোগ করে দেওয়াই সরকারের লক্ষ্য। পাশাপাশি, অন্য রাজ্যে চলে যাওয়া বাংলার প্রতিভাবান খেলোয়াড়দের ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের রাজ্যে ধরে রাখার উপরেও জোর দিচ্ছে সরকার। এখন নজর নথি যাচাই ও নিয়োগের পরবর্তী ধাপে। প্রক্রিয়া সম্পূর্ণ হলে রাজ্যের ক্রীড়াক্ষেত্রে প্রতিভা ধরে রাখার উদ্যোগ আরও গতি পেতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ফুলেশ্বরী রেলগেট বন্ধে ক্ষোভ, পুনরায় চালুর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি অশোক ভট্টাচার্যের

পুজোর আগে মাথাভাঙায় রাস্তা সংস্কারের তোড়জোড়, ফুটপাথের দোকান সরানোর নির্দেশ প্রশাসনের

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে রাষ্ট্রপতি ভবনে বিরোধীরা, প্রতিনিধি দলে মমতা-রাহুল-খাড়গে

যন্তরমন্তরে প্রতিবাদের ডাক, দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা! বাতিল রাজধানী এক্সপ্রেস, সুপ্রিম কোর্টে বিরোধীরা

নন্দীগ্রামে হাসিরানির রেকর্ড জয়, দ্বিতীয় স্থানে কংগ্রেস! মিলন প্রধানের গ্রেপ্তারি কি বদলে দিল ভোটের অঙ্ক?

‘মাছি মারতে হাতুড়ি নয়’, দিল্লিতে প্রতিবাদ ঘিরে কড়াকড়িতে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

Leave a Comment