আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফাল্গুন মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথি গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজকের আপনার রাশিফল দেখে নিন

Published on: February 15, 2026
---Advertisement---

খবরিয়া নিউজ ডেস্ক, মেষ রাশিঃ বাড়িতে নতুন কিছু কেনাকাটা করার খুব ভাল যোগ আছে। আত্মীয় কিংবা বন্ধুর বাড়িতে বেড়াতে যেতে পারেন।প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটা ভাল বলা যাবে না। মোটামুটি আনন্দের মধ্যেই দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। ব্যবসা নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে। অর্থাগমের পক্ষে দিনটা অনুকূল হলেও খরচ একটু হতে পারে। বাবার সঙ্গে ব্যবসার আলোচনা।

বৃষ রাশিঃ সকালের দিকে বাড়িতে আত্মীয়ের আগমন। নিমন্ত্রণ রক্ষা করার জন্য খরচ বাড়তে পারে।কোনও গুণী ব্যক্তির জন্য শেয়ারে একটু লাভের মুখ দেখতে পাবেন। অনিচ্ছাসত্ত্বেও অনুরোধ রক্ষা করতে কোনও কাজে অর্থ ব্যয় হবে। শুভকাজে বাড়ির সকলে মিলে যেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের অশান্তির ভিতর দিয়ে দিনটা অতিবাহিত হবে। সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে।

মিথুন রাশিঃ স্ত্রীর কোনও কথায় মন ভারাক্রান্ত হয়ে থাকবে। কোনও কাজে স্থির সিদ্ধান্তে আসতে না পারলে বাবার সঙ্গে আলোচনা করুন।কর্মক্ষেত্রে বিবাদের যোগ আছে। দিনের শেষে আয় হতাশার সৃষ্টি করবে। অফিসে ছোট কোনও ঘটনা অশান্তির কারণ হতে পারে। বাড়িতে অনেক আত্মীয়ের আগমন। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য।

কর্কট রাশিঃ সকালের দিকে কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন। বন্ধুর ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও প্রীতি বজায় রাখতে হবে।ব্যবসার দিকে হঠাৎ কোনও অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার সব কাজেই থাকবে বাধা আর হতাশা। পড়াশোনায় অপ্রত্যাশিত কোনও খবর আসতে পারে। হঠাৎ কিছু প্রাপ্তিযোগ। সন্তানের ব্যাপারে দুর্ভাবনা একটু কমতে পারে। দাম্পত্যকলহের আশঙ্কা।

সিংহ রাশিঃ শরীর ও মন সকালের দিকে বেশ ভালই থাকবে। রাস্তাঘাটে কোনও বিতর্কে জড়াতে পারেন।কর্ম, অর্থ ও আয়ভাগ্য চলবে মোটামুটি। দিনের শেষের দিকে ব্যবসার যোগাযোগের রাস্তা তৈরি হবে। বন্ধুর কোনও ব্যাপারে হতাশা। বাড়ি কেনার ব্যাপারে কোনও নতুন যোগাযোগ। দুপুরের পরে হঠাৎ কিছু অর্থলাভ হতে পারে।

কন্যা রাশিঃ শরীর ও মন ভাল থাকবে। প্রেমের ক্ষেত্রে উদ্বেগ ও অশান্তি ভোগ।অফিসে কারও কথায় আঘাত পাবেন। শত্রুরা কোনও ক্ষতি করতে পারবে না। কোনও শুভ কাজের পক্ষে অনুকূল দিন। চোখ আর গলার রোগে কষ্ট পেতে পারেন। সামান্য আর্থিক সুরাহা হতে পারে। ব্যবসার কোনও যোগাযোগ খুব ভাল কাজে দেবে। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার আলোচনা হতে পারে।

তুলা রাশিঃ ব্যবসার জন্য নতুন জিনিস কেনাকাটা। কর্মে যোগাযোগ খুব ভাল হবে।ব্যবসার জন্য শারীরিক ও মানসিক চাপ থাকবে। সাংসারিক অশান্তি নিয়ে একটু নাজেহাল হতে হবে। পড়াশোনার কারণে কোথাও যেতে পারেন। প্রেমে মানসিক কষ্ট ও চাপ বাড়বে। ভাইয়ের সঙ্গে কোনও কারণে মতবিরোধ। সন্তানের ব্যাপারে হঠাৎ কিছু অর্থ নষ্ট। নিকট কোনও আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা। শারীরিক অবস্থা ভাল থাকবে।

বৃশ্চিক রাশিঃ সকলে মিলে নিকটে কোথাও ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্র এবং পারিবারিক অবস্থা মোটামুটি থাকবে।বন্ধুর কোনও অনুরোধ রক্ষা করতে পারবেন। গুরুদেবের সান্নিধ্য লাভ ও শান্তি। স্ত্রীর কোনও কথায় প্রসন্নতা নষ্ট। ব্যবসায় কারও সঙ্গে মতবিরোধজনিত অশান্তি, কিন্তু পরে তা ঠিক হয়ে যাবে। বাবার সঙ্গে সঞ্চয়ের বিষয়ে কোনও আলোচনা।

ধনু রাশিঃ বাড়ির জন্য একটু মানসিক অস্থিরতা থাকতে পারে। নতুন ব্যবসার ব্যাপারে দুশ্চিন্তা।কোথাও বেড়ানো ঠিক হবে না। প্রেমে বাড়বে মনোমালিন্য ও অভিমান। দুপুরের পরে আয় বাড়বে। বেকারদের কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। বন্ধুসঙ্গে আনন্দ বৃদ্ধি, কিন্তু খরচও বাড়তে পারে। কর্ম ও আর্থিক ক্ষেত্র খুব ভাল থাকবে। অযাচিত কিছু অর্থাগম হবে।

মকর রাশিঃ সকালের দিকে বাড়ির সমস্যায় বিব্রত হতে পারেন। বিয়ে ও অন্যান্য কোনও আলোচনার জন্য অনুকূল দিন।কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ খুব একটা কাজে লাগবে না। নতুন ব্যবসার কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ করতে হবে। ব্যবসার জন্য নতুন দ্রব্য কেনাকাটা। কাছাকাছি কোনও ধর্মস্থানে ভ্রমণ। আর্থিক উন্নতি হবে। অফিসে একটু অস্বস্তি বোধ করতে পারেন।

কুম্ভ রাশিঃ অকারণে অফিসে সমালোচনার সম্মুখীন হতে হবে। পড়াশোনার জন্য অপ্রত্যাশিত যোগাযোগ।প্রেমে অভিমান বৃদ্ধি ও কোনও কথায় অশান্তি। কাজের চাপ বৃদ্ধি পাবে তাই বাড়ি যেতে একটু দেরি হতে পারে। সামাজিক কোনও কাজের জন্য সম্মান লাভ। অফিসে সামান্য ব্যাপারে তর্ক হতে পারে। পারিবারিক দিকটা খুব খারাপ যাবে না। আগের থেকে সামান্য আয় বাড়বে।

কুম্ভ রাশিঃ অকারণে অফিসে সমালোচনার সম্মুখীন হতে হবে। পড়াশোনার জন্য অপ্রত্যাশিত যোগাযোগ।প্রেমে অভিমান বৃদ্ধি ও কোনও কথায় অশান্তি। কাজের চাপ বৃদ্ধি পাবে তাই বাড়ি যেতে একটু দেরি হতে পারে। সামাজিক কোনও কাজের জন্য সম্মান লাভ। অফিসে সামান্য ব্যাপারে তর্ক হতে পারে। পারিবারিক দিকটা খুব খারাপ যাবে না। আগের থেকে সামান্য আয় বাড়বে।

মীন রাশিঃ অফিসে কোনও গুণের জন্য সুনাম পাবেন। কোথাও আতিথ্য গ্রহণ করতে পারেন।ব্যবসার ক্ষেত্র শুভ। অর্থাগম একটু কম হলেও দিনটি খুব খারাপ যাবে না। ব্যবসার দিকে কোনও সুসংবাদ লাভ। সন্ধ্যার দিকে সাময়িক বিষণ্ণতা ও মানসিক অস্থিরতা থাকতে পারে। কোথাও ভ্রমণের আলোচনা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment