আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পিকনিকের আনন্দ দ্বিগুণ করে দিল গজরাজ দর্শন

Published on: January 5, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ৪ জানুয়ারিঃ পিকনিকের আনন্দ দ্বিগুণ করে দিল গজরাজ। রবিবার যার জেরে আনন্দ আর চমকের মিশেল বাড়ল লাটাগুড়িতে। জানা গিয়েছে, পিকনিকের আনন্দে মেতে থাকা পর্যটকদের সামনে আচমকাই হাজির গজরাজ। লাটাগুড়ি জঙ্গলের বুক চিরে যাওয়া জাতীয় সড়কে নির্ভয়ে হেঁটে যেতে দেখা যায় হাতিটিকে।

হঠাৎ এই দৃশ্য দেখে রাস্তায় চলাচলরত গাড়িগুলি থমকে যায়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়ে বহু মানুষ। কেউ বিস্ময়ে, কেউ আনন্দে মোবাইল ক্যামেরায় ধরে রাখেন সেই মুহূর্ত। ডামডিম এলাকার যুবক পঙ্কজ এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন।

নতুন বছরের শুরুতে এমন প্রাকৃতিক দৃশ্য যেন পর্যটকদের আনন্দে যোগ করল এক অন্য মাত্রা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment