আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“১ ফেব্রুয়ারি থেকে মালামাল হবে ৩ রাশি, মাঘী পূর্ণিমায় শুক্রের উদয়”

Published on: January 31, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৩১ জানুয়ারিঃ বৃশ্চিক রাশিঃ চাকরির জায়গায় কোনও রকম তর্ক বাধলে নীরব থাকার চেষ্টা করুন। বেশি উত্তেজনায় নিজের ক্ষতি হতে পারে।পারিবারিক ক্ষেত্রে সারা দিনটা বেশ আনন্দে কাটবে। মৃৎশিল্পীদের জন্য দিনটা দারুণ হবে। বিদেশে থাকা কারও খবর আজ পাওয়া যাবে। মায়ের শারীরিক অসুস্থতা আজ অনেকটা কম থাকবে।

কর্কট রাশিঃ রাগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। নচেৎ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন।প্রেমজীবনে ওঠানামা থাকবে। কর্মে চাপ থাকবে, মাথা ঠান্ডা রেখে চলুন। সন্তানদের নিয়ে কোনও সুসংবাদ পেতে পারেন। অতিরিক্ত অলসতার জন্য বাড়িতে অশান্তি হতে পারে। নিজের থেকে বেশি অন্যের জন্য খরচ হয়ে যাবে। দাম্পত্য সম্পর্ক মজবুত থাকবে।

কুম্ভ রাশিঃ আজকের দিনটা মিশ্র ফল প্রদান করবে। কর্ম ভাল থাকবে, কিন্তু পারিবারিক জীবনে অশান্তি কিছুটা হলেও দেখা যাবে।কিছু ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। উকিলদের জন্য আজকের দিনটা বেশ ভাল দেখাচ্ছে। একাধিক ক্ষেত্র থেকে উপার্জন বৃদ্ধি পেতে পারে। গবেষণার সঙ্গে যুক্তদের খুবই ভাল সময়। বিদ্যার্থীদের লেখাপড়ায় মন দিতে হবে।

মিথুন রাশিঃ ব্যবসার ভাল যোগ রয়েছে। ব্যবসার প্রতি মনোযোগ বজায় রাখতে পারলে দারুণ লাভ হবে।লোহা ব্যবসায়ীদের জন্য দিনটা খুবই ভাল দেখা যাচ্ছে। পুরনো অথচ চেনা কোনও শত্রুর জন্য নাজেহাল হতে হবে। বাতের সমস্যা থাকলে আজ তা বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কর্মে একটু ব্যস্ত থাকতে হবে।

মীন রাশিঃ কর্মে ভাল সুযোগ পেলেও, নিজের চঞ্চলতার জন্য তা ঠিক মতো করা যাবে না। নতুন বাড়ি ক্রয়ের জন্য আজকের দিনটা খুবই শুভ।নিজের কথা অন্যদের জোর করে শোনাতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। সাংসারিক কর্মকাণ্ডে ব্যতিব্যস্ত থাকবেন। নিজের এলাকার বাইরে গিয়ে ব্যবসায় লাভ দেখতে পাবেন। বাড়িতে পুজো নিয়ে সারা দিন মেতে থাকবেন।

সিংহ রাশিঃ আজ নিজের কোনও পরিকল্পনা ব্যর্থ হতে পারে। অন্যের উপর ভরসা করে চলতে হবে।উপার্জনের পথে কোনও বাধা আসতে পারে। চাকরিজীবীরা একটু বেশি সতর্ক থাকুন। প্রতিবেশীরা আপনাকে বিব্রত করতে পারেন। রাতের দিকে কোনও বিষয়ে আনন্দ পেতে পারেন। বিয়ের যোগ দেখা যাচ্ছে। প্রেমের দিকে একটু বাধা থাকতে পারে।

বৃষ রাশিঃ ব্যবসার অনুকূল পরিবেশ আজ নিজের দোষে নষ্ট হয়ে যেতে পারে। মনের কথা কাউকে বোঝাতে পারবেন না।প্রেমের জন্য আজকের দিনটা অপেক্ষাকৃত শুভ। সন্তানদের বিদেশযাত্রার যোগ রয়েছে। জমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটা খুবই শুভ দেখা যাচ্ছে। বাড়ির নির্মান কাজের জন্য মিস্ত্রী নিয়োগ করতে হতে পারে। ব্যয় সামান্য বৃদ্ধি পাবে।

মকর রাশিঃ কর্মক্ষেত্রে ধৈর্যের অভাব হলে সমস্যা সৃষ্টি হতে পারে। কাছের কোনও বন্ধুর সঙ্গে বিচ্ছেদের আশঙ্কা।স্ত্রীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটবে। শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটা বেশ অনুকূল। বাবার সম্পত্তি ভাগ নিয়ে কিছু সমস্যা আসতে পারে। দিনের শেষে বাড়ির পরিবেশ খুবই আনন্দ মুখর থাকবে। শেয়ার নিয়ে আজ বেশি মাথা না ঘামানোই মঙ্গল হবে।

মেষ রাশিঃ একাধিক উপার্জনের পথ খুলবে। কিন্তু বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে।অতিরিক্ত কাজের চাপ থাকায় মানসিক চাপ বাড়তে পারে। পুরনো কোনও রোগের জন্য চিন্তা বৃদ্ধির আশঙ্কা।ব্যবসায় সদস্যদের মধ্যে মতের মিল না হওয়ার ব্যবসায় ব্যঘাত ঘটতে পারে।মাছ ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ অনুকূল। ভাইয়ের সঙ্গে অশান্তি থাকলে তা আজ মিটে যাবে।

তুলা রাশিঃ কোনও কারণে মনে উদ্বেগ কাজ করবে। প্রতিযোগিতায় অংশ নিতে হতে পারে।পারিবারিক দিকে অস্থিরতা কাজ করবে। কর্মের দিকটা বেশ ভালই কাটবে। বন্ধুর সঙ্গে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে আজ না এগোনোই ভাল হবে।

কন্যা রাশিঃ দিনটি আলস্যে কাটাতে ইচ্ছা করবে। কিন্তু কাজে ফাঁকি দেওয়ার অবকাশ পাবেন না।অর্থ বিষয়ে চিন্তা না থাকলেও, ব্যয়ের হার বৃদ্ধি পারে। কর্মক্ষেত্রে নতুন সহকর্মী আসতে পারেন। ছাত্র-ছাত্রীদের দিনটি মজায় কাটবে। আজ কোনও ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবল যোগ রয়েছে। বাড়ির কোনও দামি জিনিস কেনার ইচ্ছা থাকলে তা আজ বন্ধ রাখুন।

ধনু রাশিঃ আজ কোনও গুরুত্বপূর্ণ কাজ খুব সহজে করে ফেলতে পারবেন। পারিবারিক অশান্তির জেরে মেজাজ ঠিক না-ও থাকতে পারে।ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। পাড়ায় আপনার সুনাম বৃদ্ধি পাবে। জমানো অর্থে হাত পড়তে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিশেষ প্রয়োজন দেখা যাচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment