আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আলিপুরদুয়ারের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের, চা-শ্রমিকদের পাশে থাকার বার্তা

Published on: January 3, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ৩ জানুয়ারিঃ  উত্তরবঙ্গের মাটিতে আরও একবার রাজনৈতিক বার্তা স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আলিপুরদুয়ারে চা-বাগানের শ্রমিকদের নিয়ে আয়োজিত জনসভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। ১০০ দিনের কাজের টাকা বন্ধ রাখা থেকে শুরু করে নোটবন্দি, ভোটার তালিকা ও নাগরিকত্ব ইস্যু একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন অভিষেক।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি বাংলার সাধারণ মানুষকে বঞ্চিত করছে। তিনি বলেন, “গত পাঁচ বছর ধরে কোচবিহার থেকে কলকাতা, শিলিগুড়ি থেকে হাওড়া সর্বত্র ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে বিজেপি। এটা মানুষের রুজি-রুটির উপর সরাসরি আঘাত।”

উন্নয়নের প্রশ্নে তৃণমূল ও বিজেপির পার্থক্য তুলে ধরে অভিষেক বলেন, “যেখানে তৃণমূল হারে, সেখানেও উন্নয়ন থামে না। আলিপুরদুয়ারে আমরা হারলেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করিনি। কিন্তু বিজেপির মডেল হল হারলে উন্নয়ন বন্ধ।”

চা-শ্রমিকদের উদ্দেশে অভিষেক প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি যা বলি, তা রাখার চেষ্টা করি। চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার জন্য চতুর্থবার দিদির সরকার এলে প্রথমেই বৈঠক করব।” পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই প্রকল্পে রাজ্যের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন।

বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “বিজেপির সাংসদ আর সাপ এক জিনিস। সাপ পুষলে শেষে ছোবল মারবেই। এবার সাপ পুষবেন না।”

সভায় শুধু বক্তৃতা নয়, শ্রমিকদের অভিযোগও শোনেন তিনি। জমির পাট্টা, বাসস্থান ও সরকারি অনুদান সংক্রান্ত অভিযোগ শুনে মঞ্চ থেকেই সমাধানের আশ্বাস দেন অভিষেক। শেষে তিনি স্পষ্ট টার্গেট বেঁধে বলেন, “২০২৬-এর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে পাঁচে পাঁচ করতে হবে। এটাই প্রতিদানের সময়।”

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment