আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কাজে যাওয়ার পথে হাসিমারা–জয়গাঁ এশিয়ান হাইওয়েতে দ্রুতগতির গাড়ির ধাক্কা,আলিপুরদুয়ারে প্রাণ গেল চার শ্রমিকের

Published on: February 28, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ২৮ ফেব্রুয়ারিঃ কাজে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার চা বাগান শ্রমিকের। শনিবার সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় হাসিমারা–জয়গাঁ এশিয়ান হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ও জখম সকলেই ওই এলাকার বাসিন্দা এবং চা বাগানের শ্রমিক। আগে তাঁরা ভার্নাবাড়ি চা বাগানে কাজ করতেন। বাগানটি বন্ধ হয়ে যাওয়ার পর পাশের বিচ চা বাগানে কাজ পান। প্রতিদিনের মতো শনিবারও সকলে সাইকেলে করে এশিয়ান হাইওয়ে ধরে কাজে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুতগতিতে আসা একটি গাড়ি আচমকা পিছন থেকে সাইকেলগুলিকে ধাক্কা মারে। ধাক্কায় শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়েন। অভিযোগ, গাড়ির চাকা তাঁদের উপর দিয়েই চলে যায়। রক্তাক্ত অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই লতাবাড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে পরে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল-এ স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চলছে। দুর্ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। শ্রমিক পরিবারগুলিতে নেমে এসেছে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছেন পরিজনেরা। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত অভিযুক্ত গাড়িচালককে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment