আলিপুরদুয়ার, ১৩ মার্চঃ রাজ্য জুড়ে ১৩ই সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। বকেয়া ডি এ দাবি সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘটের ডাক দেয়।
এদিন গোটা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ারে কর্মচারীরা অনেকে ধর্মঘটে সামিল হয়েছিল বলে দাবি আন্দোলনকারীদের।এদিন অনেকেই অফিস,স্কুল বাদ দিয়ে ধর্মঘটে যোগ দিয়েছিল বলেও আন্দোলনকারীরা দাবি করেছেন।
আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা, আলিপুরদুয়ার আদালত সহ বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা ।





