আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আন্তর্জাতিক মাদক পাচারচক্রের তদন্তে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল নেতা

Published on: July 29, 2026
---Advertisement---

নদিয়া, ২৯ জুলাইঃ আন্তর্জাতিক মাদক পাচারচক্রের তদন্তে উঠে এল এক রাজনৈতিক নেতার নাম। সেই সূত্র ধরেই নদিয়ায় গ্রেপ্তার করা হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বর্তমানে আইএসএফ নেতা মহিদুল ইসলাম দফাদারকে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা-সহ একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে বলেও দাবি পুলিশের।

বুধবার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনে মহিদুলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদনও জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিদুল ইসলাম দফাদার হাতিশালা-২ অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি। বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন। গত রবিবার কৃষ্ণনগরের ঘূর্ণি গোডাউন মোড় এলাকায় জ্বালানি কাঠবোঝাই একটি পণ্যবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়।

ধৃতদের জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক মাদক পাচারচক্রের সূত্র মিলেছে বলে দাবি তদন্তকারীদের। সেই তদন্তেই উঠে আসে মহিদুলের নাম। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, বয়ানে অসঙ্গতি এবং সংগৃহীত তথ্যপ্রমাণের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তে আরও জানা গিয়েছে, ধৃত নেতার বিরুদ্ধে আগে থেকেই খুনের মামলা-সহ একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত, সীমান্ত পেরিয়ে কীভাবে মাদক পাচার চলত এবং এর নেপথ্যে আরও কোনও বড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা চক্রের আর্থিক লেনদেন এবং যোগাযোগের নথিও খুঁটিয়ে পরীক্ষা করছে পুলিশ। এই গ্রেপ্তারির পর তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে তদন্তকারী মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment