আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সুকান্ত মজুমদারকে আইনি নোটিস প্রাক্তন ডিজি রাজীব কুমারের, ৭ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি

Published on: February 22, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২২ ফেব্রুয়ারিঃ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-কে আইনি নোটিস পাঠালেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করা হবে বলে নোটিসে জানানো হয়েছে।

প্রাক্তন ডিজির আইনজীবীর দাবি, সাম্প্রতিক একাধিক জনসভায় বিশেষত শিলিগুড়ির মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় সুকান্ত মজুমদার কয়লা ও গরু পাচারকাণ্ডের প্রসঙ্গ টেনে রাজীব কুমারের নাম জড়িয়ে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন। এতে তাঁর পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ। আইনজীবীর বক্তব্য, ওই সব বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ায় রাজীব কুমার মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন।

দু’পাতার আইনি নোটিসে স্পষ্ট বলা হয়েছে, সাত দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হবে। প্রাক্তন ডিজির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মানহানির বিরুদ্ধে আইনানুগ পথেই লড়াই করা হবে।

অন্যদিকে সুকান্ত মজুমদারও পাল্টা আইনি পথে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর দাবি, তিনি জনস্বার্থে বক্তব্য রেখেছেন এবং প্রয়োজন হলে আদালতেই বিষয়টির নিষ্পত্তি হবে। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, এই নোটিসকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই; তা “ডাস্টবিনে ফেলা উচিত” বলেও কটাক্ষ করেন তিনি।

ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাজ্য রাজনীতিতে নতুন করে আইনি ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আগামী দিনে বিষয়টি আদালতের দোরগোড়ায় পৌঁছায় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment