আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালদহে পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগার উদ্ধার, তিনজন গ্রেফতার

Published on: May 15, 2026
---Advertisement---

মালদহ, ১৫ মেঃ মালদহে পৃথক দুইটি পুলিশি অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র এবং ৭৩০ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, মাদক ও অস্ত্র চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রথম অভিযানে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শাহবাজপুর থেকে সারদা যাওয়ার পথে একটি মোটরবাইক থামিয়ে তল্লাশি চালায়। মোটরবাইকে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র। মোটরবাইকে থাকা দুই যুবক—মঙ্গল মণ্ডল (ইংরেজবাজার) ও সুজন মণ্ডল (কালিয়াচক)—কে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অস্ত্রগুলো বিহার থেকে আনা হয়েছিল এবং বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

দ্বিতীয় অভিযানে ইংরেজবাজারের বাঁধাপুকুর এলাকায় সন্দেহভাজন যুবক নাজমুল মোল্লাকে আটক করে ৭৩০ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। পুলিশ সুপার অনুপম সিং জানান, এই কাঁচামালের বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকার বেশি। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে।

পুলিশ এই অভিযানগুলোর মাধ্যমে মালদহে অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment