আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সাউথ সিটির ২৭ তলায় আগুন! বিদ্যুৎ বিচ্ছিন্ন, লিফট বন্ধ, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আতঙ্কে হুড়োহুড়ি

Published on: October 30, 2026
---Advertisement---

কলকাতা, ৩০ অক্টোবরঃ শুক্রবার সকাল। শহরের অন্যতম অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে আচমকাই আগুনের আতঙ্ক। ৩ নম্বর টাওয়ারের ২৭ তলায় সার্ভেন্টস কোয়ার্টারের কাছে আগুন লাগার খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা আবাসনে। নিরাপত্তার স্বার্থে দ্রুত বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। বন্ধ হয়ে যায় লিফট। ফলে বহুতলের উপরতলার বাসিন্দাদের সিঁড়ি দিয়ে নামিয়ে আনতে শুরু হয় তৎপরতা। শিশু ও প্রবীণদের নিয়ে নামতে গিয়ে তৈরি হয় হুড়োহুড়ির পরিস্থিতি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে সাউথ সিটির ৩ নম্বর টাওয়ারের ২৭ তলায় প্রথম আগুন নজরে আসে। চারটি টাওয়ার নিয়ে গড়ে ওঠা এই আবাসনের সংশ্লিষ্ট টাওয়ারে মোট ৩০টি তল রয়েছে। আগুনের খবর পেয়েই যাদবপুর থানার পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। উঁচু তলায় আগুন লাগায় দমকলকর্মীদের আগুনের উৎসে পৌঁছতে এবং পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয়।

এ দিকে আগুন ছড়ানোর আশঙ্কায় গোটা টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ফলে লিফট ব্যবহার করার উপায় ছিল না। প্রাণ বাঁচাতে বাসিন্দাদের সিঁড়ি দিয়েই নীচে নামতে হয়। বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থ বাসিন্দাদের নামিয়ে আনতে সমস্যায় পড়েন অনেকে। আতঙ্কে কেউ দ্রুত নীচে নামার চেষ্টা করেন, কেউ আবার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে আনতে ব্যস্ত হয়ে পড়েন।

সাউথ সিটি রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস বসু বলেন, “৩ নম্বর টাওয়ারে আগুন লেগেছে। বাসিন্দাদের নামিয়ে আনা হচ্ছে। যাদবপুর থানার পুলিশ ও দমকল এসেছে।”

প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হলেও দমকলের তরফে এখনও অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। আগুন সম্পূর্ণ নেভানোর কাজ চলছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্ট নয়। বহুতলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। দমকলের চূড়ান্ত রিপোর্ট এবং তদন্তের পরেই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment