কোচবিহার, ২৫ ডিসেম্বর : শুরু হল পঞ্চম বর্ষ ২৫৬ দলীয় হেরিটেজ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট।আজ ২৫ ডিসেম্বর বড়দিনের সকালে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ওই টুর্নামেন্ট শুরু হয়।
কোচবিহারে হেরিটেজ কাপ ক্রিকেট প্রতিযোগিতা ইতিমধ্যে দর্শকদের মনে সাড়া জাগিয়েছে।গত চার বছরও কাপ ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে দেখা গিয়েছে ব্যাপক উন্মাদনা।প্রতিটি খেলাতে ছিল দর্শকদের ভিড়।এবার পঞ্চম বর্ষ।টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যাও বেড়েছে।কোচবিহার পৌরসভা ও দক্ষিণ বিধানসভার নটি অঞ্চলের বিভিন্ন দল অংশ নিচ্ছে।
প্রতিযোগিতার মুখ্য পৃষ্ঠপোষক তৃণমূলের জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক।আয়োজকরা জানান, শহর ও লাগোয়া বিভিন্ন মাঠ ছাড়াও কোচবিহারের নটি অঞ্চলে আরও বেশ কয়েকটি মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে।





