আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’, ৫০ শতাংশ ছাড়ে চিনি-ময়দা-সুজি

Published on: October 3, 2026
---Advertisement---

কলকাতা, ৩ অক্টোবরঃ পুজোর আগে রেশন ব্যবস্থার আওতায় থাকা পরিবারগুলির জন্য বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজ’ ঘোষণা করল রাজ্য সরকার। এ বার রেশন দোকান থেকেই অর্ধেক দামে মিলবে চিনি, ময়দা এবং সুজি। শুক্রবার সাংবাদিক বৈঠকে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানান, অতীতে রেশনে নির্দিষ্ট কিছু সামগ্রীতে ১০ শতাংশ ছাড় দেওয়া হত। এ বার সেই ছাড় বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, রেশন ব্যবস্থার আওতায় রয়েছেন প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার। তাঁদের প্রত্যেকের জন্যই এই বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। প্যাকেজে থাকছে ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি। বাজারদরের তুলনায় ৫০ শতাংশ কম দামে এই তিনটি সামগ্রী পাবেন রেশন কার্ডধারী পরিবারগুলি।

অর্থাৎ পুজোর সময় ঘরে মিষ্টি বা নানা ধরনের খাবার তৈরির প্রয়োজনীয় কয়েকটি সামগ্রী এবার কিছুটা কম খরচেই কিনতে পারবেন রেশনভুক্ত পরিবারগুলি। উৎসবের বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে যখন সাধারণ মানুষের চিন্তা থাকে, তখন এই ছাড় কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথমে এই সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছর অর্ধেক দামে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই উৎসব প্যাকেজ বাস্তবায়নে রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় ১১৪ কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে এই ছাড়ের পরিকল্পনা শুধু এ বছরেই সীমাবদ্ধ থাকবে কি না, তা নিয়েও ইঙ্গিত দিয়েছেন খাদ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী বছর থেকে উৎসবের সময় এই সামগ্রীগুলি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই প্যাকেজ নিয়ে ধর্মীয় বিভাজনের প্রশ্নও ওঠে সাংবাদিক বৈঠকে। ইদ বা অন্য ধর্মীয় উৎসবে আলাদা কোনও প্যাকেজ থাকবে কি না, সেই প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, এই সুবিধা কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। রাজ্যের সমস্ত রেশন কার্ডধারী পরিবারই প্যাকেজের আওতায় থাকবে।

পুজোর বাজারে তাই রেশন দোকানেও এ বার উৎসবের ছোঁয়া। ২ কোটি ১২ লক্ষ পরিবারের জন্য অর্ধেক দামে চিনি, ময়দা ও সুজি রাজ্য সরকারের এই ‘ফেস্টিভ প্যাকেজ’ ঘিরে নজর এখন রেশন ব্যবস্থার দিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment