আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জটেশ্বর শিবমন্দিরে পুজো  দিয়ে নির্বাচনী প্রচারে ফালাকাটার তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়

Published on: March 18, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ১৮ মার্চঃ ফালাকাটা ব্লকের জটেশ্বর শিবমন্দিরে পুজো  দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষ চন্দ্র রায়। এদিন দুপুরে তিনি মন্দিরে উপস্থিত হয়ে বিশেষ প্রার্থনা ও পূজা দেন এবং এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

পুজো শেষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের আশীর্বাদ নেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে সমর্থনের আবেদন জানান। এরপর শুরু হয় তাঁর জনসংযোগ কর্মসূচি। জটেশ্বর বাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি প্রচার চালান।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এদিন তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment